ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের আলরাজি টাওয়ারে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাসুদ খান জানান, পুঁজিবাজারকে আরও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ বিধিমালায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হলো— মিউচ্যুয়াল ফান্ড রুলস, আইপিও রুলস এবং মার্জিন রুলস। এ বিষয়ে কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহেই আইপিও রুলস নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসবে বিএসইসি, যেখানে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হবে।
মন্তব্যসমূহ