ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চকরিয়ায় নৌকাডুবি, চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি
ফলো করুন

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনায় হাসনাতুল জন্নাত ঝর্ণা নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় জেরিন আক্তার নামে আট বছর বয়সী আরেক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা ওই এলাকার আবদুল জলিলের মেয়ে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, টানা বৃষ্টি ও মাতামুহুরী নদীর পাহাড়ি ঢলে এলাকার বসতবাড়ি প্লাবিত হয়। তিন মেয়েকে নিরাপদে রাখতে নৌকায় করে নিকটাত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল জলিল।

পথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে তার দুই মেয়ে ঝর্ণা ও জেরিন পানিতে ভেসে যায়। এ সময় ছোট মেয়ে সাওরিনকে ধরে রাখতে সক্ষম হন আবদুল জলিল।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গেলেও ঝর্ণাকে পাওয়া যায়নি।

পরে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালান। প্রায় চার ঘণ্টা পর ভাটির দিকে ভেসে যাওয়া ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সুস্থ হলে তাদের বাড়িতে নেওয়া হয়।

উদ্ধারের পর ঝর্ণার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

ট্যাগ : কক্সবাজার বন্যা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চকরিয়ায় নৌকাডুবি, চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনায় হাসনাতুল জন্নাত ঝর্ণা নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় জেরিন আক্তার নামে আট বছর বয়সী আরেক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা ওই এলাকার আবদুল জলিলের মেয়ে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, টানা বৃষ্টি ও মাতামুহুরী নদীর পাহাড়ি ঢলে এলাকার বসতবাড়ি প্লাবিত হয়। তিন মেয়েকে নিরাপদে রাখতে নৌকায় করে নিকটাত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল জলিল।

পথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে তার দুই মেয়ে ঝর্ণা ও জেরিন পানিতে ভেসে যায়। এ সময় ছোট মেয়ে সাওরিনকে ধরে রাখতে সক্ষম হন আবদুল জলিল।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গেলেও ঝর্ণাকে পাওয়া যায়নি।

পরে চকরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালান। প্রায় চার ঘণ্টা পর ভাটির দিকে ভেসে যাওয়া ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সুস্থ হলে তাদের বাড়িতে নেওয়া হয়।

উদ্ধারের পর ঝর্ণার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ