ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপের সেমিফাইনালের জন্য নতুন ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের শেষ চার ম্যাচকে সামনে রেখে নতুন ম্যাচ বল উন্মোচন করেছে ফিফা এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি এই বলের নাম রাখা হয়েছে ‘ট্রিওন্ডা ফাইনাল’।

নতুন বলটির নকশায় সোনালি ও কালো রঙের সমন্বয় রাখা হয়েছে, যা বিশ্বকাপের শেষ পর্বের মর্যাদা ও উৎসবমুখর পরিবেশকে প্রতিফলিত করবে। এছাড়া বলটিতে লাল ও গোলাপি রঙের সংমিশ্রণও রয়েছে। সোনালি রঙের ব্যবহার বিশ্বকাপ ট্রফির প্রতীকী ভাবনাকে সামনে রেখে করা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে নতুন বলটিতে আগের সংস্করণের মতোই ‘কানেক্টেড বল টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে। বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ ম্যাচ চলাকালে তাৎক্ষণিক তথ্য রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে পাঠাবে। এর মাধ্যমে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি আরও নির্ভুলভাবে অফসাইড সিদ্ধান্ত এবং বল স্পর্শের মুহূর্ত শনাক্ত করতে সক্ষম হবে।

বলটির প্যানেলে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের আয়োজক শহর—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সির নাম উল্লেখ থাকবে। এছাড়া বিশ্বকাপের অন্যান্য আয়োজক শহরগুলোর নাম বলের ত্রিভুজাকৃতির গ্রাফিক নকশার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে নতুন বল ব্যবহারের প্রচলন আগেও দেখা গেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিশেষ বল ব্যবহার করা হয়েছিল। এর আগে ২০১৮, ২০১৪, ২০১০ এবং ২০০৬ সালের বিশ্বকাপে কেবল ফাইনাল ম্যাচের জন্য আলাদা বল উন্মোচন করা হয়েছিল। তবে ২০০২ সালের আগে বিশ্বকাপ চলাকালে মাঝপথে বল পরিবর্তনের কোনো নজির ছিল না।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ অ্যাডিডাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালের জন্য নতুন ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের শেষ চার ম্যাচকে সামনে রেখে নতুন ম্যাচ বল উন্মোচন করেছে ফিফা এবং ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি এই বলের নাম রাখা হয়েছে ‘ট্রিওন্ডা ফাইনাল’।

নতুন বলটির নকশায় সোনালি ও কালো রঙের সমন্বয় রাখা হয়েছে, যা বিশ্বকাপের শেষ পর্বের মর্যাদা ও উৎসবমুখর পরিবেশকে প্রতিফলিত করবে। এছাড়া বলটিতে লাল ও গোলাপি রঙের সংমিশ্রণও রয়েছে। সোনালি রঙের ব্যবহার বিশ্বকাপ ট্রফির প্রতীকী ভাবনাকে সামনে রেখে করা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে নতুন বলটিতে আগের সংস্করণের মতোই ‘কানেক্টেড বল টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে। বলের ভেতরে থাকা বিশেষ সেন্সর চিপ ম্যাচ চলাকালে তাৎক্ষণিক তথ্য রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে পাঠাবে। এর মাধ্যমে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি আরও নির্ভুলভাবে অফসাইড সিদ্ধান্ত এবং বল স্পর্শের মুহূর্ত শনাক্ত করতে সক্ষম হবে।

বলটির প্যানেলে টুর্নামেন্টের শেষ চার ম্যাচের আয়োজক শহর—ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সির নাম উল্লেখ থাকবে। এছাড়া বিশ্বকাপের অন্যান্য আয়োজক শহরগুলোর নাম বলের ত্রিভুজাকৃতির গ্রাফিক নকশার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে নতুন বল ব্যবহারের প্রচলন আগেও দেখা গেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিশেষ বল ব্যবহার করা হয়েছিল। এর আগে ২০১৮, ২০১৪, ২০১০ এবং ২০০৬ সালের বিশ্বকাপে কেবল ফাইনাল ম্যাচের জন্য আলাদা বল উন্মোচন করা হয়েছিল। তবে ২০০২ সালের আগে বিশ্বকাপ চলাকালে মাঝপথে বল পরিবর্তনের কোনো নজির ছিল না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ