২০২৬ সালের আলিম সম্পূরক পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের প্রবেশপত্রসহ প্রয়োজনীয় নথি বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্ধারিত সংখ্যক কপি প্রিন্ট করতে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), ডিআর শিট, স্বাক্ষরলিপি এবং কেন্দ্রভিত্তিক পরিসংখ্যানসংক্রান্ত তথ্য ইতোমধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এসব নথি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রয়োজনীয়সংখ্যক কপি প্রিন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, সম্পূরক পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।














মন্তব্যসমূহ