ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ব্রিটেনে মার্কিন ঘাঁটিতে ৬ ড্রোন, সন্দেহের তির ইরানের দিকে!

ব্রিটেনে মার্কিন ঘাঁটিতে ৬ ড্রোন, সন্দেহের তির ইরানের দিকে!
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির আকাশে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ঘটনাটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল কিংবা কারা পরিচালনা করছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে প্রায় ছয়টি ড্রোন শনাক্ত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে।

ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনগুলোর অনুপ্রবেশ প্রতিহত করা সম্ভব হয়। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছিল, নাকি অন্য কোনো পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ড্রোন প্রতিরোধের পর সেগুলোর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ ও মার্কিন নিরাপত্তা সদস্যদের কেউই ড্রোনগুলো উদ্ধার করতে পারেননি।

ঘটনার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পাওয়ার পর দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এ সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ এবং মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ঘাঁটির স্বাভাবিক নিরাপত্তা ও সামরিক সদস্যদের সুরক্ষাব্যবস্থা পুনরায় চালু করা হয়।

ঘটনার দিন মার্কিন বিমানবাহিনীর সদস্যরাও সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন।

তখন মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, ওই ঘটনায় কোনো সামরিক সদস্য আহত হননি। ঘাঁটিতে থাকা উড়োজাহাজ কিংবা সামরিক অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা হুমকি দেখা দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে জানিয়েছিলেন, ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যে অন্যান্য সন্দেহজনক কর্মকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগও প্রত্যাখ্যান করেছে তেহরান।

অন্যদিকে ব্রিটিশ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, যুক্তরাজ্যে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হত্যাচেষ্টার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই লেকেনহিথ ঘাঁটিতে ছয়টি ড্রোনের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। তবে সর্বশেষ ঘটনার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স

ট্যাগ : যুক্তরাজ্য মার্কিন বিমানঘাঁটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ব্রিটেনে মার্কিন ঘাঁটিতে ৬ ড্রোন, সন্দেহের তির ইরানের দিকে!

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির আকাশে একসঙ্গে ছয়টি ড্রোনের অনুপ্রবেশ ঠেকিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ঘটনাটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল কিংবা কারা পরিচালনা করছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ ঘাঁটির আকাশে প্রায় ছয়টি ড্রোন শনাক্ত করা হয়। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে।

ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনগুলোর অনুপ্রবেশ প্রতিহত করা সম্ভব হয়। তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছিল, নাকি অন্য কোনো পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ড্রোন প্রতিরোধের পর সেগুলোর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ ও মার্কিন নিরাপত্তা সদস্যদের কেউই ড্রোনগুলো উদ্ধার করতে পারেননি।

ঘটনার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ১৩ নভেম্বর লেকেনহিথ ঘাঁটির আকাশে অনুমোদনহীন ড্রোন চলাচলের খবর পাওয়ার পর দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এ সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুলিশ, সাফোক পুলিশ এবং মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা যৌথভাবে কাজ করেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ঘাঁটির স্বাভাবিক নিরাপত্তা ও সামরিক সদস্যদের সুরক্ষাব্যবস্থা পুনরায় চালু করা হয়।

ঘটনার দিন মার্কিন বিমানবাহিনীর সদস্যরাও সন্দেহজনক ড্রোন তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন।

তখন মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছিলেন, ওই ঘটনায় কোনো সামরিক সদস্য আহত হননি। ঘাঁটিতে থাকা উড়োজাহাজ কিংবা সামরিক অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডেও নিরাপত্তা হুমকি দেখা দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে জানিয়েছিলেন, ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা হুমকির কারণে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যে অন্যান্য সন্দেহজনক কর্মকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগও প্রত্যাখ্যান করেছে তেহরান।

অন্যদিকে ব্রিটিশ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, যুক্তরাজ্যে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী এবং ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হত্যাচেষ্টার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই লেকেনহিথ ঘাঁটিতে ছয়টি ড্রোনের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। তবে সর্বশেষ ঘটনার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততার কোনো নিশ্চিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ