ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল
ছবি : সংগৃহীত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে সরকার। চুক্তির পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি প্রক্রিয়ায় দেশের স্বার্থ রক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা হবে।

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। একই সঙ্গে যাত্রীসেবার মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যানের মতে, অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আন্তর্জাতিক মানের বিমানযাত্রা নিশ্চিত করতে বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রীসেবার সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা প্রায় ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে।

ট্যাগ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে সরকার। চুক্তির পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণ শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি প্রক্রিয়ায় দেশের স্বার্থ রক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা হবে।

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। একই সঙ্গে যাত্রীসেবার মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যানের মতে, অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন এই টার্মিনাল দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, যাত্রীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আন্তর্জাতিক মানের বিমানযাত্রা নিশ্চিত করতে বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয় টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। আধুনিক প্রযুক্তি ও উন্নত যাত্রীসেবার সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা প্রায় ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ