ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে সমালোচনায় এসআই

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের একটি ক্যাফেতে এসআই শেখ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়। সেখানে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপু উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কেক কাটেন ওই পুলিশ কর্মকর্তা।

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন এসআই জিয়াউর রহমান। এর মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের হাতে তাঁকে কেক খেতে দেখা যায়।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। একপর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্মদিনের ছবিগুলো সরিয়ে ফেলেন তিনি।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতা। নাচোলের কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান দাবি করেন, মেহেদি হাসান ছাত্রলীগের ওয়ার্ড সভাপতির দায়িত্বে রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতার সঙ্গে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

হাবিবুর রহমান অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁদের সঙ্গে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশের দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এসআই জিয়াউর রহমানের সঙ্গে ছাত্রলীগ নেতাদের কোনো গোপন সমঝোতা রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এসআই শেখ জিয়াউর রহমান। তাঁর দাবি, জন্মদিন উপলক্ষে তিনি নিজে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁর জন্মদিনের কথা জানতে পেরে কয়েকজন তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

এসআই জিয়াউর রহমান জানান, মেহেদি হাসান যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হওয়ার সম্ভাবনাও তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁকে বিতর্কিত করার চেষ্টা হয়ে থাকতে পারে।

জন্মদিনের ওই আয়োজনে স্থানীয় পরিচিত ব্যক্তি ও বিএনপি নেতা রোমিও উপস্থিত ছিলেন বলেও জানান এসআই জিয়াউর রহমান।

এদিকে ঘটনাটি জেলা পুলিশের নজরে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মীর সঙ্গে পুলিশের একজন সদস্যের জন্মদিনের কেক কাটা প্রত্যাশিত নয়।

তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। তবে এসআই জিয়াউর রহমানের সঙ্গে ছাত্রলীগ নেতার কোনো গোপন সমঝোতা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে সমালোচনায় এসআই

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের একটি ক্যাফেতে এসআই শেখ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়। সেখানে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপু উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে কেক কাটেন ওই পুলিশ কর্মকর্তা।

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন এসআই জিয়াউর রহমান। এর মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের হাতে তাঁকে কেক খেতে দেখা যায়।

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। একপর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্মদিনের ছবিগুলো সরিয়ে ফেলেন তিনি।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতা। নাচোলের কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান দাবি করেন, মেহেদি হাসান ছাত্রলীগের ওয়ার্ড সভাপতির দায়িত্বে রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন নেতার সঙ্গে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

হাবিবুর রহমান অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁদের সঙ্গে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেওয়া পুলিশের দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এসআই জিয়াউর রহমানের সঙ্গে ছাত্রলীগ নেতাদের কোনো গোপন সমঝোতা রয়েছে কি না, সেটিও তদন্তের দাবি জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এসআই শেখ জিয়াউর রহমান। তাঁর দাবি, জন্মদিন উপলক্ষে তিনি নিজে কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁর জন্মদিনের কথা জানতে পেরে কয়েকজন তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

এসআই জিয়াউর রহমান জানান, মেহেদি হাসান যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হওয়ার সম্ভাবনাও তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁকে বিতর্কিত করার চেষ্টা হয়ে থাকতে পারে।

জন্মদিনের ওই আয়োজনে স্থানীয় পরিচিত ব্যক্তি ও বিএনপি নেতা রোমিও উপস্থিত ছিলেন বলেও জানান এসআই জিয়াউর রহমান।

এদিকে ঘটনাটি জেলা পুলিশের নজরে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মীর সঙ্গে পুলিশের একজন সদস্যের জন্মদিনের কেক কাটা প্রত্যাশিত নয়।

তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। তবে এসআই জিয়াউর রহমানের সঙ্গে ছাত্রলীগ নেতার কোনো গোপন সমঝোতা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ