ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: পার্থ

ছবি: সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতা হারানোর পর আবারও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিয়ে পার্থ বলেন, দলটি যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে। তাঁর মতে, এসব তৎপরতাকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিকভাবে আলোচনায় রাখার উদ্দেশ্যেই ওই নেতারা এমন উদ্যোগ নিয়েছেন।

বিষয়টিকে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য কোনো আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়নি। দলের অভ্যন্তরে নিজেদের গুরুত্ব বজায় রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় গেছেন বলে মনে করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও কথা বলেন আন্দালিভ রহমান পার্থ।

তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাঁর দেশে ফেরার বিষয়ে অগ্রহণযোগ্য কোনো দাবি বা অনুরোধ সরকার বিবেচনা করবে, এমন ধারণাকে অবাস্তব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

শেখ হাসিনা বর্তমানে ভারতে কী ধরনের ব্যবস্থায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তিনি।

তবে ভারতের ভূখণ্ডে অবস্থান করে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন পার্থ।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের রায়ও হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চাওয়া হয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। কিন্তু দেশে ফেরার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর দাবি জানানো হচ্ছে, অন্যদিকে দলটির নেতারা সীমান্ত এলাকায় বৈঠক ও যোগাযোগের চেষ্টা করছেন। এ অবস্থায় আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক অবস্থান ও মানসিকতা পর্যালোচনা করা উচিত বলে মনে করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন আন্দালিভ রহমান পার্থ।

তাঁর দাবি, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সেই পরিস্থিতি মেনে নিতে পারছে না।

তিনি অভিযোগ করেন, গুম-খুন বন্ধ হওয়া, দেশের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মতো বিষয়গুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। তাঁর অভিযোগ, ভারতের ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন পার্থ। তিনি মনে করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পেছনে দেশটির কূটনৈতিক নীতির দুর্বলতা রয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কেও এর প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রীর অভিযোগ, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। দেশটির কিছু সংবাদমাধ্যমও এমন কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়কে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন পার্থ।

মতবিনিময় অনুষ্ঠানে বিশ্বজুড়ে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, মিসইনফরমেশন বা ভুল তথ্য এবং ডিসইনফরমেশন বা উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে পার্থ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার কোনো গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না।

ট্যাগ : আওয়ামী লীগ শেখ হাসিনা আন্দালিভ রহমান পার্থ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: পার্থ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতা হারানোর পর আবারও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিয়ে পার্থ বলেন, দলটি যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে। তাঁর মতে, এসব তৎপরতাকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সীমান্ত এলাকায় আওয়ামী লীগের চার নেতার গোপন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিকভাবে আলোচনায় রাখার উদ্দেশ্যেই ওই নেতারা এমন উদ্যোগ নিয়েছেন।

বিষয়টিকে ‘হালকা ব্লাফ পলিটিক্স’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য কোনো আন্দোলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যায়নি। দলের অভ্যন্তরে নিজেদের গুরুত্ব বজায় রাখতেই তাঁরা সীমান্ত এলাকায় গেছেন বলে মনে করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও কথা বলেন আন্দালিভ রহমান পার্থ।

তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাঁর দেশে ফেরার বিষয়ে অগ্রহণযোগ্য কোনো দাবি বা অনুরোধ সরকার বিবেচনা করবে, এমন ধারণাকে অবাস্তব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

শেখ হাসিনা বর্তমানে ভারতে কী ধরনের ব্যবস্থায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চিত তথ্য নেই বলেও জানান তিনি।

তবে ভারতের ভূখণ্ডে অবস্থান করে বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন পার্থ।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের রায়ও হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চাওয়া হয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। কিন্তু দেশে ফেরার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, একদিকে শেখ হাসিনার জন্য বিমান পাঠানোর দাবি জানানো হচ্ছে, অন্যদিকে দলটির নেতারা সীমান্ত এলাকায় বৈঠক ও যোগাযোগের চেষ্টা করছেন। এ অবস্থায় আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক অবস্থান ও মানসিকতা পর্যালোচনা করা উচিত বলে মনে করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন আন্দালিভ রহমান পার্থ।

তাঁর দাবি, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সেই পরিস্থিতি মেনে নিতে পারছে না।

তিনি অভিযোগ করেন, গুম-খুন বন্ধ হওয়া, দেশের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মতো বিষয়গুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। তাঁর অভিযোগ, ভারতের ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিষয়টি ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন পার্থ। তিনি মনে করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পেছনে দেশটির কূটনৈতিক নীতির দুর্বলতা রয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কেও এর প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রীর অভিযোগ, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। দেশটির কিছু সংবাদমাধ্যমও এমন কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে দাবি করেন তিনি। এসব বিষয়কে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন পার্থ।

মতবিনিময় অনুষ্ঠানে বিশ্বজুড়ে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, মিসইনফরমেশন বা ভুল তথ্য এবং ডিসইনফরমেশন বা উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে পার্থ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছেন।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার কোনো গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ