ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেন্টাগনের চেয়েও বড় সামরিক সদর দপ্তর উদ্বোধন করল মিশর

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক সদর দপ্তর হিসেবে পরিচিত ‘দ্য অক্টাগন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে মিশর। দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই বিশাল সামরিক ও জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স উদ্বোধন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সিসি সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন করেন এবং উদ্বোধনী সনদে স্বাক্ষরের মাধ্যমে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নির্মিত ‘দ্য অক্টাগন’ যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও আয়তনে অনেক বড় বলে দাবি করা হচ্ছে। প্রায় ২২ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই সামরিক কমপ্লেক্সের মোট ফ্লোর স্পেস প্রায় ৪৭ লাখ বর্গমিটার।

প্রাচীন মিশরীয় ও ইসলামি স্থাপত্যে আট সংখ্যাকে ভারসাম্য ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই ধারণাকে ভিত্তি করেই কমপ্লেক্সটির প্রধান ভবনগুলো অষ্টভুজাকার নকশায় নির্মাণ করা হয়েছে। এ কারণেই এর নাম রাখা হয়েছে ‘দ্য অক্টাগন’।

মূল কমপ্লেক্সে রয়েছে আটটি বাহ্যিক এবং দুটি অভ্যন্তরীণ প্রধান ভবন। মিশরের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনতেই এই সদর দপ্তর তৈরি করা হয়েছে।

মিশরীয় কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তিনির্ভর এই সদর দপ্তরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা, রিয়েল-টাইম যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ সক্ষমতা এবং কেন্দ্রীয় ডেটা সেন্টার।

শুধু সামরিক প্রশাসনিক কার্যালয় নয়, ‘দ্য অক্টাগন’ একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবেও গড়ে তোলা হয়েছে। এর ভেতরে আবাসন, হাসপাতাল, মসজিদ, স্পোর্টস ক্লাব, স্কুল, শপিং মল এবং আধুনিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই সামরিক সদর দপ্তর মিশরের প্রতিরক্ষা, নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতাকে আরও সংগঠিত করবে। একই সঙ্গে এটি দেশটির নতুন প্রশাসনিক রাজধানীকে সামরিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে।

ট্যাগ : মধ্যপ্রাচ্য মিশর দ্য অক্টাগন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পেন্টাগনের চেয়েও বড় সামরিক সদর দপ্তর উদ্বোধন করল মিশর

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক সদর দপ্তর হিসেবে পরিচিত ‘দ্য অক্টাগন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে মিশর। দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই বিশাল সামরিক ও জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স উদ্বোধন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সিসি সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন করেন এবং উদ্বোধনী সনদে স্বাক্ষরের মাধ্যমে কমপ্লেক্সটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নির্মিত ‘দ্য অক্টাগন’ যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও আয়তনে অনেক বড় বলে দাবি করা হচ্ছে। প্রায় ২২ হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এই সামরিক কমপ্লেক্সের মোট ফ্লোর স্পেস প্রায় ৪৭ লাখ বর্গমিটার।

প্রাচীন মিশরীয় ও ইসলামি স্থাপত্যে আট সংখ্যাকে ভারসাম্য ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই ধারণাকে ভিত্তি করেই কমপ্লেক্সটির প্রধান ভবনগুলো অষ্টভুজাকার নকশায় নির্মাণ করা হয়েছে। এ কারণেই এর নাম রাখা হয়েছে ‘দ্য অক্টাগন’।

মূল কমপ্লেক্সে রয়েছে আটটি বাহ্যিক এবং দুটি অভ্যন্তরীণ প্রধান ভবন। মিশরের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীকে একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনতেই এই সদর দপ্তর তৈরি করা হয়েছে।

মিশরীয় কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তিনির্ভর এই সদর দপ্তরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা, রিয়েল-টাইম যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ সক্ষমতা এবং কেন্দ্রীয় ডেটা সেন্টার।

শুধু সামরিক প্রশাসনিক কার্যালয় নয়, ‘দ্য অক্টাগন’ একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবেও গড়ে তোলা হয়েছে। এর ভেতরে আবাসন, হাসপাতাল, মসজিদ, স্পোর্টস ক্লাব, স্কুল, শপিং মল এবং আধুনিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই সামরিক সদর দপ্তর মিশরের প্রতিরক্ষা, নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতাকে আরও সংগঠিত করবে। একই সঙ্গে এটি দেশটির নতুন প্রশাসনিক রাজধানীকে সামরিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ