ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৭ জন আটক, মামলা ৫৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৭ জন আটক, মামলা ৫৭
ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫৭টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫০৭ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির দেওয়া হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ১৩২ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এরপর তেজগাঁও বিভাগে ১০৫ জন এবং মতিঝিল বিভাগে ৫৮ জনকে আটক করা হয়।

এ ছাড়া ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির এসআরইউ বিভাগ চারজন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে আটক করেছে।

অভিযানে বিস্ফোরকজাতীয় আলামতের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১৩টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২টি ইয়াবা বড়ি এবং পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে আরও রয়েছে ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার।

অভিযান চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা কী পরিস্থিতিতে তাঁকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজধানী

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৭ জন আটক, মামলা ৫৭

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫৭টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫০৭ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির দেওয়া হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ১৩২ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এরপর তেজগাঁও বিভাগে ১০৫ জন এবং মতিঝিল বিভাগে ৫৮ জনকে আটক করা হয়।

এ ছাড়া ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির এসআরইউ বিভাগ চারজন এবং গোয়েন্দা বিভাগ তিনজনকে আটক করেছে।

অভিযানে বিস্ফোরকজাতীয় আলামতের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১৩টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২টি ইয়াবা বড়ি এবং পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে আরও রয়েছে ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার।

অভিযান চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা কী পরিস্থিতিতে তাঁকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ