ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনাকে আইনগতভাবে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন

শেখ হাসিনাকে আইনগতভাবে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
ফাইল ছবি
ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, বাংলাদেশ শেখ হাসিনাকে আইনগতভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকলেও কোনো অবৈধ প্রক্রিয়ায় তাঁকে সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য হবে না।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁন অভিযোগ করেন, শেখ হাসিনাসহ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বেআইনিভাবে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সীমান্তের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলবো, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ খাঁন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনও অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির সামিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।’

রাশেদ খাঁনের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আইনের বাইরে যেকোনও প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনও অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।’

ট্যাগ : রাশেদ খাঁন শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


শেখ হাসিনাকে আইনগতভাবে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, বাংলাদেশ শেখ হাসিনাকে আইনগতভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকলেও কোনো অবৈধ প্রক্রিয়ায় তাঁকে সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য হবে না।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁন অভিযোগ করেন, শেখ হাসিনাসহ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বেআইনিভাবে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সীমান্তের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলবো, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ খাঁন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনও অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির সামিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।’

রাশেদ খাঁনের মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আইনের বাইরে যেকোনও প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনও অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ