ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যান্সারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আযহারী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর শনিবার দিবাগত রাতে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

শোকাহত মাওলানা সাদিকুর রহমান আজহারী মেয়ের মৃত্যুতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিবারের জন্য সবার কাছে ধৈর্য ধারণের দোয়া চান।

আদিবার জানাজা রোববার সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তার শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আদিবার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।

ট্যাগ : সাদিকুর রহমান আজহারী নয়াটোলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ক্যান্সারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আযহারী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর শনিবার দিবাগত রাতে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

শোকাহত মাওলানা সাদিকুর রহমান আজহারী মেয়ের মৃত্যুতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিবারের জন্য সবার কাছে ধৈর্য ধারণের দোয়া চান।

আদিবার জানাজা রোববার সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তার শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আদিবার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ