ক্যান্সারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আযহারী
বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর শনিবার দিবাগত রাতে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।শোকাহত মাওলানা সাদিকুর রহমান আজহারী মেয়ের মৃত্যুতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিবারের জন্য সবার কাছে ধৈর্য ধারণের দোয়া চান।[BANGVIEWS-POST:1228]আদিবার জানাজা রোববার সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তার শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আদিবার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।