ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা, দুমড়ে গেল গাড়ি!

বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা, দুমড়ে গেল গাড়ি!
ছবি : সংগৃহীত
ফলো করুন

নিজ বাড়ির সামনেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বাড়ির সামনে পার্কিংয়ে থাকা তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর নিজের গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর এক বন্ধুর গাড়িও।

তবে দুর্ঘটনার সময় গাড়িতে বা আশপাশে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি দুর্ঘটনার এই দৃশ্য দেখতে পান।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তাঁর বাড়ির কর্মীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। কোনো অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’

ট্যাগ : অভিনেত্রী ঋতুপর্ণা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা, দুমড়ে গেল গাড়ি!

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নিজ বাড়ির সামনেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বাড়ির সামনে পার্কিংয়ে থাকা তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর নিজের গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর এক বন্ধুর গাড়িও।

তবে দুর্ঘটনার সময় গাড়িতে বা আশপাশে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি দুর্ঘটনার এই দৃশ্য দেখতে পান।

এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তাঁর বাড়ির কর্মীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। কোনো অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ