ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা, দুমড়ে গেল গাড়ি!

নিজ বাড়ির সামনেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বাড়ির সামনে পার্কিংয়ে থাকা তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর নিজের গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর এক বন্ধুর গাড়িও।তবে দুর্ঘটনার সময় গাড়িতে বা আশপাশে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি দুর্ঘটনার এই দৃশ্য দেখতে পান।এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।’অভিনেত্রীর ভাষ্য, ‘যার ফলে আমার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।’দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরচালককে ধরে ফেলেন ঋতুপর্ণা ও তাঁর বাড়ির কর্মীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। চালক নিজেই স্বীকার করেছেন যে, তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। কোনো অনুমতি ছাড়াই গাড়িটি চালাচ্ছিল। এই ধরনের ঘটনায় অনেকেই বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই সকলেরই একটু দায়িত্বজ্ঞান বজায় রাখা প্রয়োজন।’

বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা, দুমড়ে গেল গাড়ি!