ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হামলা চালিয়েছে হুতিরা

ছবি : সংগৃহীত
ফলো করুন

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সুউচ্চ টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চালানো এই হামলায় ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত ভবনটিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে, যা সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, হুতিদের হামলায় পিআইএফ টাওয়ার এবং এর আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করেছে। বেসামরিক স্থাপনায় হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে তাঁদের বাহিনী। কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে, বৃহস্পতিবার সকালেই হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।

উল্লেখ্য, ইরান-সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে গত ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবনে এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করে তারা। এ ছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে। সম্প্রতি হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও ঘোষণা করেছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

চলমান এই সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্টে শুরু হওয়া এই সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : রিয়াদ পিআইএফ টাওয়ারে হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হামলা চালিয়েছে হুতিরা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সুউচ্চ টাওয়ারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চালানো এই হামলায় ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষতিগ্রস্ত ভবনটিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে, যা সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, হুতিদের হামলায় পিআইএফ টাওয়ার এবং এর আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করেছে। বেসামরিক স্থাপনায় হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে তাঁদের বাহিনী। কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে, বৃহস্পতিবার সকালেই হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান।

উল্লেখ্য, ইরান-সমর্থিত হুতিরা সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে গত ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবনে এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার দাবি করে তারা। এ ছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে। সম্প্রতি হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও ঘোষণা করেছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

চলমান এই সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্টে শুরু হওয়া এই সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ