মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় নানা কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া নতুন যুক্ত হওয়া দুটি কর্মসূচির বিষয়ে তিনি জানান, দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে আগামী ২৫ ডিসেম্বর সম্মিলিতভাবে বিশেষ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করবে দলটি।














মন্তব্যসমূহ