ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর মাত্র ৮১ দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

আর মাত্র ৮১ দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের মক্কাভিত্তিক উম্মুল কুরা ক্যালেন্ডারের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর পবিত্র রমজানের প্রথম রাত শুরু হতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই সৌদি আরবের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে দেশটিতে প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর পবিত্র রমজান শুরু হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছর বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উম্মুল কুরা ক্যালেন্ডারের তথ্যমতে, মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত প্রায় ৮১ দিনের কাউন্টডাউন নির্ধারণ করা হয়েছে। ওই সন্ধ্যা থেকেই পবিত্র রমজানের প্রথম রাত শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পবিত্র চাঁদ দেখার ওপর নির্ভর করবে। উম্মুল কুরা ক্যালেন্ডার মূলত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে তৈরি। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।

বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলমান রয়েছে। হিজরি বর্ষপঞ্জির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস ক্রমেই ঘনিয়ে আসছে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার কিংবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ : পবিত্র রমজান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আর মাত্র ৮১ দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের মক্কাভিত্তিক উম্মুল কুরা ক্যালেন্ডারের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর পবিত্র রমজানের প্রথম রাত শুরু হতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই সৌদি আরবের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে দেশটিতে প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর পবিত্র রমজান শুরু হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছর বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উম্মুল কুরা ক্যালেন্ডারের তথ্যমতে, মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত প্রায় ৮১ দিনের কাউন্টডাউন নির্ধারণ করা হয়েছে। ওই সন্ধ্যা থেকেই পবিত্র রমজানের প্রথম রাত শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পবিত্র চাঁদ দেখার ওপর নির্ভর করবে। উম্মুল কুরা ক্যালেন্ডার মূলত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে তৈরি। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।

বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলমান রয়েছে। হিজরি বর্ষপঞ্জির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস ক্রমেই ঘনিয়ে আসছে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার কিংবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ