ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর মাত্র ৮১ দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

সৌদি আরবের মক্কাভিত্তিক উম্মুল কুরা ক্যালেন্ডারের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর পবিত্র রমজানের প্রথম রাত শুরু হতে পারে। সে ক্ষেত্রে ওই রাতেই সৌদি আরবের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে দেশটিতে প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর পবিত্র রমজান শুরু হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছর বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।উম্মুল কুরা ক্যালেন্ডারের তথ্যমতে, মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত প্রায় ৮১ দিনের কাউন্টডাউন নির্ধারণ করা হয়েছে। ওই সন্ধ্যা থেকেই পবিত্র রমজানের প্রথম রাত শুরু হওয়ার কথা রয়েছে।এদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পবিত্র চাঁদ দেখার ওপর নির্ভর করবে। উম্মুল কুরা ক্যালেন্ডার মূলত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে তৈরি। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলমান রয়েছে। হিজরি বর্ষপঞ্জির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস ক্রমেই ঘনিয়ে আসছে।জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সেই হিসাব অনুযায়ী, আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার কিংবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত সময়সূচি নিশ্চিত হওয়া যাবে।

আর মাত্র ৮১ দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান