ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ববাজারে থমকে গেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির গতি!

বিশ্ববাজারে থমকে গেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির গতি!
ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও আগের দিনের বড় দরপতনের প্রভাব এখনো কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় তেলের দাম বাড়ার গতি থমকে গেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআই তেলের দাম কমেছিল ৩.২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন অপরিশোধিত তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বিশ্ববাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে নিম্নমুখী চাপ পড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, যার ফলে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য আমদানি খরচ বেড়ে যায়।

গতকাল বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বরের এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে অনেক বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

সূত্র:  রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র বিশ্ববাজার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন, বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠক

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের তিন নাগরিক ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরান, ‘পিছু হটবে না’ সশস্ত্র বাহিনী: প্রধান বিচারপতি

ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বিশ্ববাজারে থমকে গেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির গতি!

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও আগের দিনের বড় দরপতনের প্রভাব এখনো কাটেনি। বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় তেলের দাম বাড়ার গতি থমকে গেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯ সেন্ট বা ০.১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ১৭ সেন্টে নেমেছে।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩ শতাংশ কমেছিল। আর ডব্লিউটিআই তেলের দাম কমেছিল ৩.২ শতাংশ। এতে গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন অপরিশোধিত তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসায় বিশ্ববাজারে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের দামে নিম্নমুখী চাপ পড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সুদের হার বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে, যার ফলে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির গতিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ডলারের দাম শক্তিশালী হলে অন্য মুদ্রায় তেল কেনা দেশগুলোর জন্য আমদানি খরচ বেড়ে যায়।

গতকাল বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) অক্টোবর মাসের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়েছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষকরা ১৮ নভেম্বরের এক নোটে বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্নদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এখন প্রশ্ন শুধু ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে কি না, তা নয়; বরং কতটা বাড়াবে, সেটিও গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ার আশঙ্কায় ডলার শক্তিশালী হচ্ছে, যা তেলের দাম বৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার চেয়ে অনেক বেশি বাড়ায় বাজারে দরপতনের চাপ আরও বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৪ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৭৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ রয়টার্সের এক জরিপে বিশ্লেষকরা মজুত মাত্র ৫৮ হাজার ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

সূত্র:  রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ