ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনের ভয়াবহ হামলায় ধ্বংস কের্চ সেতুর মূল সড়ক অংশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটির প্রধান সড়ক খিলান ভেঙে সাগরে পড়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সেতুর সড়ক যোগাযোগ। রাশিয়ার জন্য সামরিক ও প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলা হলো এমন এক সময়ে, যখন চীনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর প্রকাশ করা ভিডিও ও ছবিতে কের্চ প্রণালির ওপর নির্মিত সেতুটির মূল সড়ক খিলান ভেঙে পানিতে পড়ে থাকতে দেখা যায়। রয়টার্সের একটি প্রতিবেদনে এসব ছবি যাচাই করার কথা জানানো হয়েছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রাশিয়া নিয়মিত ইউক্রেনের সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। তার জবাব হিসেবেই ক্রিমিয়া সেতুতে হামলা চালানো হয়েছে।

তিনি জানান, বড় এই অভিযানের আগে রাশিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ চালানো হয়। এসব প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করার পর কের্চ সেতুতে চূড়ান্ত হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

সেতুটি রাশিয়ার জন্য শুধু যোগাযোগ অবকাঠামো নয়, ক্রিমিয়ার ওপর মস্কোর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রতীকও।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ১৯ কিলোমিটার দীর্ঘ কের্চ সেতুর উদ্বোধন করেন।

সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে সরাসরি যুক্ত করেছে। ইউক্রেনে যুদ্ধের সময় রুশ বাহিনীর রসদ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের অধিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চলের স্থলপথের ওপর তুলনামূলক বেশি নির্ভর করছে।

এদিকে হামলায় দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ।

তিনি জানান, সেতুতে সড়ক চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সাময়িক বিরতির পর রেল চলাচল আংশিকভাবে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। আগের চেয়েও উন্নতভাবে সেতুটি মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

তবে রুশ সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইউক্রেনের ধারাবাহিক হামলার ঝুঁকির মধ্যে সেতুটি দ্রুত মেরামত করা কঠিন হতে পারে।

ক্ষতিগ্রস্ত সেতুর কারণে আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলেও সমস্যা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

কের্চ প্রণালি দিয়ে আজভ সাগরে জাহাজ প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ রয়েছে। ভেঙে পড়া সেতুর অংশ পানিতে পড়ে থাকায় নৌযান চলাচলের পথ বাধাগ্রস্ত হতে পারে।

কৃষিপণ্য বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোভেকনের আন্দ্রেই সিজভের মতে, সেতুর ধ্বংসাবশেষ সরানো না গেলে আজভ সাগর দিয়ে শস্য পরিবহন পুনরায় শুরু করতে উল্লেখযোগ্য বিলম্ব হতে পারে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটির ২২টি অঞ্চলে মোট ১ হাজার ৪৪১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, এটি চলমান যুদ্ধে তাদের প্রতিহত করা সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।

একই সময়ে রাশিয়ার বাশকোরতোস্তান অঞ্চলের সালাভাত শহরে একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে ইউক্রেনের এসব অভিযানের মধ্যে রাশিয়াও কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মেট্রো চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

ইউক্রেনের উপজ্বালানিমন্ত্রী আর্তেম নেক্রাসভ জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোতে রাতভর হামলার পর দেশটির আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এমন এক সময়ে চলছে, যখন গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় রাশিয়া ও ইউক্রেন বড় পরিসরে বন্দী বিনিময়ে সম্মত হলেও ভূখণ্ডসহ যুদ্ধের প্রধান বিরোধপূর্ণ বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এর মধ্যেই আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

বিশেষ এই কূটনৈতিক বৈঠকের মাত্র দুই দিন আগে কের্চ সেতুতে বড় হামলা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার, অন্যদিকে ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা মোকাবিলা, দুই ক্ষেত্রেই এখন চাপের মুখে মস্কো।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : ইউক্রেন রাশিয়া ভ্লাদিমির পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউক্রেনের ভয়াবহ হামলায় ধ্বংস কের্চ সেতুর মূল সড়ক অংশ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটির প্রধান সড়ক খিলান ভেঙে সাগরে পড়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সেতুর সড়ক যোগাযোগ। রাশিয়ার জন্য সামরিক ও প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলা হলো এমন এক সময়ে, যখন চীনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর প্রকাশ করা ভিডিও ও ছবিতে কের্চ প্রণালির ওপর নির্মিত সেতুটির মূল সড়ক খিলান ভেঙে পানিতে পড়ে থাকতে দেখা যায়। রয়টার্সের একটি প্রতিবেদনে এসব ছবি যাচাই করার কথা জানানো হয়েছে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রাশিয়া নিয়মিত ইউক্রেনের সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। তার জবাব হিসেবেই ক্রিমিয়া সেতুতে হামলা চালানো হয়েছে।

তিনি জানান, বড় এই অভিযানের আগে রাশিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ চালানো হয়। এসব প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করার পর কের্চ সেতুতে চূড়ান্ত হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

সেতুটি রাশিয়ার জন্য শুধু যোগাযোগ অবকাঠামো নয়, ক্রিমিয়ার ওপর মস্কোর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ প্রতীকও।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ১৯ কিলোমিটার দীর্ঘ কের্চ সেতুর উদ্বোধন করেন।

সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে সরাসরি যুক্ত করেছে। ইউক্রেনে যুদ্ধের সময় রুশ বাহিনীর রসদ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের অধিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চলের স্থলপথের ওপর তুলনামূলক বেশি নির্ভর করছে।

এদিকে হামলায় দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ।

তিনি জানান, সেতুতে সড়ক চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সাময়িক বিরতির পর রেল চলাচল আংশিকভাবে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। আগের চেয়েও উন্নতভাবে সেতুটি মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো।

তবে রুশ সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইউক্রেনের ধারাবাহিক হামলার ঝুঁকির মধ্যে সেতুটি দ্রুত মেরামত করা কঠিন হতে পারে।

ক্ষতিগ্রস্ত সেতুর কারণে আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলেও সমস্যা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

কের্চ প্রণালি দিয়ে আজভ সাগরে জাহাজ প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ রয়েছে। ভেঙে পড়া সেতুর অংশ পানিতে পড়ে থাকায় নৌযান চলাচলের পথ বাধাগ্রস্ত হতে পারে।

কৃষিপণ্য বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোভেকনের আন্দ্রেই সিজভের মতে, সেতুর ধ্বংসাবশেষ সরানো না গেলে আজভ সাগর দিয়ে শস্য পরিবহন পুনরায় শুরু করতে উল্লেখযোগ্য বিলম্ব হতে পারে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটির ২২টি অঞ্চলে মোট ১ হাজার ৪৪১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, এটি চলমান যুদ্ধে তাদের প্রতিহত করা সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।

একই সময়ে রাশিয়ার বাশকোরতোস্তান অঞ্চলের সালাভাত শহরে একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে ইউক্রেনের এসব অভিযানের মধ্যে রাশিয়াও কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মেট্রো চলাচল ব্যাহত হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।

ইউক্রেনের উপজ্বালানিমন্ত্রী আর্তেম নেক্রাসভ জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোতে রাতভর হামলার পর দেশটির আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা এমন এক সময়ে চলছে, যখন গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় রাশিয়া ও ইউক্রেন বড় পরিসরে বন্দী বিনিময়ে সম্মত হলেও ভূখণ্ডসহ যুদ্ধের প্রধান বিরোধপূর্ণ বিষয়গুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এর মধ্যেই আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

বিশেষ এই কূটনৈতিক বৈঠকের মাত্র দুই দিন আগে কের্চ সেতুতে বড় হামলা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার, অন্যদিকে ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা মোকাবিলা, দুই ক্ষেত্রেই এখন চাপের মুখে মস্কো।

সূত্র : রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ