ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, পাল্টা জবাব ব্রাজিল কোচের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকারের অভিযোগ, ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিলের খেলায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তবে সমালোচনার জবাবে আনচেলত্তি জানিয়েছেন, রোমারিওর মত প্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে নিজের কাজের আরও উন্নতি প্রয়োজন বলেও স্বীকার করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে জাপানের কাছে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আনচেলত্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। কোচ হিসেবে বিভিন্ন ক্লাবে তাঁর সাফল্যের প্রতি সম্মান জানালেও ব্রাজিল জাতীয় দলে তাঁর অবদান নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এই ফুটবলার।

আনচেলত্তিকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, যেসব ক্লাবে কাজ করেছেন, সেখানে আপনার অর্জনের জন্য এখনো আপনার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আপনি আমাদের ফুটবলে নতুন কিছু যোগ করতে পারেননি। আবারও বলছি, চলে যান! আপনার চেয়ে ভালো কাজ করতে পারবেন, এমন আরেকজন কোচ আমরা খুঁজে নেব।’

শুধু কোচের সমালোচনাতেই থেমে থাকেননি তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতির প্রতিও আনচেলত্তিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রোমারিও।

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। কিন্তু তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের।

বিশ্বকাপের পরও দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি। সর্বশেষ জাপানের বিপক্ষে পরাজয়ের পর আনচেলত্তির কোচিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে রোমারিওর সমালোচনা নিয়ে সোমবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি। তবে সাবেক ব্রাজিলিয়ান তারকার মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে মত প্রকাশের স্বাধীনতার বিষয় হিসেবে বিবেচনা করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘রোমারিও নিজের মতামত প্রকাশ করেছেন, যেমনটা অন্য সবাই করেন। মতামত প্রকাশ করা সবার অধিকার। আমার দৃষ্টিতে, সত্য, মিথ্যা কিংবা নিছক অর্থহীন- যেকোনো কথা বলার স্বাধীনতাও এর মধ্যে পড়ে। বাস্তবতা হলো, রোমারিও অনেক কথা বলেন। আর সেটা তাঁর অধিকার।’

সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নিজের কোচিংয়ের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

তিনি বলেন, ‘আমরা যা করছি, তা আমার ভালো লাগছে। কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং আমি তা করব। এখানে থাকতে, জাতীয় দলের অংশ হতে আমার ভালো লাগে। তবে আমাকে উন্নতি করতে হবে। জাতীয় দলকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আরও বেশি কিছু করতে হবে।’

ব্রাজিলের বর্তমান অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। তাঁর মতে, দীর্ঘদিন ধরে দলটি প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে ফিরতে পারছে না।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছি না। এখানে থাকতে আমার ভালো লাগে। জাতীয় দলকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে আমি আরও বেশি কিছু করতে চাই।’

তবে আপাতত দায়িত্ব ছাড়ার কোনো ইঙ্গিত দেননি আনচেলত্তি। বরং ব্রাজিলের খেলায় উন্নতি আনার জন্য আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে রোমারিওর প্রকাশ্য বরখাস্তের দাবি এবং কোচের আত্মসমালোচনার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

ট্যাগ : ব্রাজিল ফুটবল কার্লো আনচেলত্তি রোমারিও

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, পাল্টা জবাব ব্রাজিল কোচের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকারের অভিযোগ, ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিলের খেলায় প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তবে সমালোচনার জবাবে আনচেলত্তি জানিয়েছেন, রোমারিওর মত প্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে নিজের কাজের আরও উন্নতি প্রয়োজন বলেও স্বীকার করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে জাপানের কাছে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আনচেলত্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। কোচ হিসেবে বিভিন্ন ক্লাবে তাঁর সাফল্যের প্রতি সম্মান জানালেও ব্রাজিল জাতীয় দলে তাঁর অবদান নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এই ফুটবলার।

আনচেলত্তিকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, যেসব ক্লাবে কাজ করেছেন, সেখানে আপনার অর্জনের জন্য এখনো আপনার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আপনি আমাদের ফুটবলে নতুন কিছু যোগ করতে পারেননি। আবারও বলছি, চলে যান! আপনার চেয়ে ভালো কাজ করতে পারবেন, এমন আরেকজন কোচ আমরা খুঁজে নেব।’

শুধু কোচের সমালোচনাতেই থেমে থাকেননি তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতির প্রতিও আনচেলত্তিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রোমারিও।

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। কিন্তু তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ব্রাজিলের।

বিশ্বকাপের পরও দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি। সর্বশেষ জাপানের বিপক্ষে পরাজয়ের পর আনচেলত্তির কোচিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে রোমারিওর সমালোচনা নিয়ে সোমবার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন আনচেলত্তি। তবে সাবেক ব্রাজিলিয়ান তারকার মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে মত প্রকাশের স্বাধীনতার বিষয় হিসেবে বিবেচনা করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘রোমারিও নিজের মতামত প্রকাশ করেছেন, যেমনটা অন্য সবাই করেন। মতামত প্রকাশ করা সবার অধিকার। আমার দৃষ্টিতে, সত্য, মিথ্যা কিংবা নিছক অর্থহীন- যেকোনো কথা বলার স্বাধীনতাও এর মধ্যে পড়ে। বাস্তবতা হলো, রোমারিও অনেক কথা বলেন। আর সেটা তাঁর অধিকার।’

সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি নিজের কোচিংয়ের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

তিনি বলেন, ‘আমরা যা করছি, তা আমার ভালো লাগছে। কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং আমি তা করব। এখানে থাকতে, জাতীয় দলের অংশ হতে আমার ভালো লাগে। তবে আমাকে উন্নতি করতে হবে। জাতীয় দলকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আরও বেশি কিছু করতে হবে।’

ব্রাজিলের বর্তমান অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি। তাঁর মতে, দীর্ঘদিন ধরে দলটি প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে ফিরতে পারছে না।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছি না। এখানে থাকতে আমার ভালো লাগে। জাতীয় দলকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে আমি আরও বেশি কিছু করতে চাই।’

তবে আপাতত দায়িত্ব ছাড়ার কোনো ইঙ্গিত দেননি আনচেলত্তি। বরং ব্রাজিলের খেলায় উন্নতি আনার জন্য আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে রোমারিওর প্রকাশ্য বরখাস্তের দাবি এবং কোচের আত্মসমালোচনার মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ