ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শন না করার অভিযোগ সানজিদা ইয়াসমিনের

জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শন না করার অভিযোগ সানজিদা ইয়াসমিনের
ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জাদুঘরের কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন।

সংস্কৃতিমন্ত্রীর কাছে করা এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছিল। জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে সংগ্রহ করা এসব সামগ্রীর সবগুলো এখনও প্রদর্শন করা হয়নি।

স্মৃতিচিহ্নগুলোর মধ্যে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগের কথা উল্লেখ করেন এই সংসদ সদস্য।

এসব সামগ্রীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যেসব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে না, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। এসব শুধু শহীদ পরিবারের স্মৃতি নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি।’

জাদুঘরে এখনও প্রদর্শিত হয়নি এমন সামগ্রী কী অবস্থায় রয়েছে এবং সেগুলো সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।

সম্পূরক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিষয়টির গুরুত্ব স্বীকার করেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির উদ্বোধন হলেও কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানকে সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে।’

সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরের কার্যক্রম এখনও শেষ হয়নি। পর্যায়ক্রমে সংগ্রহ করা সামগ্রী প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

এ সময় যেসব স্মৃতিচিহ্ন এখনও প্রদর্শনের বাইরে রয়েছে, সেগুলোর একটি লিখিত তালিকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অনুরোধ জানান মন্ত্রী।

তিনি বলেন, তালিকা পাওয়া গেলে বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোও বিবেচনায় নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংগৃহীত ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে সরকারের এই অবস্থান সংসদকে জানান সংস্কৃতিমন্ত্রী।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর সানজিদা ইয়াসমিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


জুলাই জাদুঘরে শহীদদের সব স্মৃতিচিহ্ন প্রদর্শন না করার অভিযোগ সানজিদা ইয়াসমিনের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জাদুঘরের কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি তুলে ধরেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন।

সংস্কৃতিমন্ত্রীর কাছে করা এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছিল। জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে সংগ্রহ করা এসব সামগ্রীর সবগুলো এখনও প্রদর্শন করা হয়নি।

স্মৃতিচিহ্নগুলোর মধ্যে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগের কথা উল্লেখ করেন এই সংসদ সদস্য।

এসব সামগ্রীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যেসব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে না, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। এসব শুধু শহীদ পরিবারের স্মৃতি নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি।’

জাদুঘরে এখনও প্রদর্শিত হয়নি এমন সামগ্রী কী অবস্থায় রয়েছে এবং সেগুলো সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।

সম্পূরক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিষয়টির গুরুত্ব স্বীকার করেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির উদ্বোধন হলেও কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানকে সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে।’

সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরের কার্যক্রম এখনও শেষ হয়নি। পর্যায়ক্রমে সংগ্রহ করা সামগ্রী প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

এ সময় যেসব স্মৃতিচিহ্ন এখনও প্রদর্শনের বাইরে রয়েছে, সেগুলোর একটি লিখিত তালিকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অনুরোধ জানান মন্ত্রী।

তিনি বলেন, তালিকা পাওয়া গেলে বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোও বিবেচনায় নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংগৃহীত ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে সরকারের এই অবস্থান সংসদকে জানান সংস্কৃতিমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ