ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়া, ৮৮ কারখানা বন্ধ

ফাইল ছবি
ফলো করুন

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক অসন্তোষের কারণে এদিন সাভার-আশুলিয়ার অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারায় আরও আটটি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার-আশুলিয়ায় অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আটটি কারখানা।’

পুলিশ সুপার আরও জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে নতুন করে কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সকালে সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। স্ট্যান্ডার্ড গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দেওয়ার পর কর্মস্থল ছেড়ে সড়কে অবস্থান নেন। পরে পাশের আরেকটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন।

একপর্যায়ে আন্দোলনকারীরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানান শ্রমিকেরা।

বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের সচল কারখানাগুলোর দিকে এগিয়ে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে সরে গেলেও পদ্মার মোড় এলাকায় উত্তেজনা বিরাজ করে।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়ায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

এরপর সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায় আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের উদ্দেশ্যে সড়কে নামতে গেলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।

একইভাবে জামগড়া এলাকায় ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কারখানাটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত পোশাক শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে দুপুর সোয়া ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন কারখানার সামনে ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিনভর সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা। প্রস্তুত রাখা হয় পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।’

মজুরি বোর্ডের সভা স্থগিতকে কেন্দ্র করে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়া, ৮৮ কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক অসন্তোষের কারণে এদিন সাভার-আশুলিয়ার অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারায় আরও আটটি কারখানা বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার-আশুলিয়ায় অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আটটি কারখানা।’

পুলিশ সুপার আরও জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে নতুন করে কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সকালে সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। স্ট্যান্ডার্ড গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দেওয়ার পর কর্মস্থল ছেড়ে সড়কে অবস্থান নেন। পরে পাশের আরেকটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন।

একপর্যায়ে আন্দোলনকারীরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ জানান শ্রমিকেরা।

বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের সচল কারখানাগুলোর দিকে এগিয়ে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে সরে গেলেও পদ্মার মোড় এলাকায় উত্তেজনা বিরাজ করে।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়ায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

এরপর সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায় আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের উদ্দেশ্যে সড়কে নামতে গেলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে।

একইভাবে জামগড়া এলাকায় ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। কারখানাটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। পরে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত পোশাক শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে দুপুর সোয়া ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন কারখানার সামনে ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিনভর সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা। প্রস্তুত রাখা হয় পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।’

মজুরি বোর্ডের সভা স্থগিতকে কেন্দ্র করে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ