ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে
ছবি: সংগৃহীত
ফলো করুন

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই কনুইয়ের চোট নিয়ে বোলিং অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরু থেকেই কনুইয়ে স্ট্র্যাপ লাগিয়ে খেলছিলেন হাসান। তৃতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম চারটি বল স্বাভাবিকভাবেই করেন তিনি। কিন্তু এরপর হঠাৎ অস্বস্তি অনুভব করায় খেলা থামিয়ে ফিজিওকে ডাকতে হয়।

মাঠেই কিছুক্ষণ তাঁর চিকিৎসা চলে। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় ওভারের বাকি দুটি বল না করেই মাঠ ছাড়েন এই পেসার।

হাসানের অসমাপ্ত ওভার শেষ করতে ডাক পড়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। আগের দিন ১৬ ওভার বোলিং করে ১০১ রান দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আগের দিনও আঘাত পেয়েছিলেন হাসান

চোটের শঙ্কা অবশ্য আগের দিন থেকেই ছিল হাসানকে ঘিরে। দ্বিতীয় দিনের ১৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যানের একটি শট সরাসরি তাঁর কপালে লাগে।

আঘাতের পর হাসানের কনকাশন পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার পর অবশ্য আবার বোলিংয়ে ফিরতে সক্ষম হন তিনি।

ওই দিন বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন হাসান। দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি।

পরে সেঞ্চুরি করা মার্কেস অ্যাকারম্যান এবং ম্যাথিউ ব্রিটজকেকেও আউট করেন এই পেসার। ফলে দ্বিতীয় দিনের সবচেয়ে সফল বাংলাদেশি বোলার ছিলেন হাসানই।

অন্য বোলারদের ব্যর্থতায় চাপ

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে আগের দিন খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের অন্য বোলাররা।

পেসার তাসকিন আহমেদ ১৫ ওভার বল করেও কোনো উইকেট পাননি। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ১৬ ওভারে খরচ করেন ১০১ রান।

আরেক পেসার এবাদত হোসেনও ছিলেন খরুচে। সাত ওভার বোলিং করে ৩৬ রান দেন তিনি।

এমন পরিস্থিতিতে হাসানের বোলিংয়ের ওপরই অনেকটা নির্ভর করছিল বাংলাদেশের প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা।

কিন্তু তৃতীয় দিনের শুরুতে তাঁর মাঠ ছাড়ার ঘটনায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

হাসানের চোট কতটা গুরুতর এবং তিনি আবার বোলিংয়ে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ : হাসান মাহমুদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হলো হাসান মাহমুদকে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই কনুইয়ের চোট নিয়ে বোলিং অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরু থেকেই কনুইয়ে স্ট্র্যাপ লাগিয়ে খেলছিলেন হাসান। তৃতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম চারটি বল স্বাভাবিকভাবেই করেন তিনি। কিন্তু এরপর হঠাৎ অস্বস্তি অনুভব করায় খেলা থামিয়ে ফিজিওকে ডাকতে হয়।

মাঠেই কিছুক্ষণ তাঁর চিকিৎসা চলে। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় ওভারের বাকি দুটি বল না করেই মাঠ ছাড়েন এই পেসার।

হাসানের অসমাপ্ত ওভার শেষ করতে ডাক পড়ে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। আগের দিন ১৬ ওভার বোলিং করে ১০১ রান দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

আগের দিনও আঘাত পেয়েছিলেন হাসান

চোটের শঙ্কা অবশ্য আগের দিন থেকেই ছিল হাসানকে ঘিরে। দ্বিতীয় দিনের ১৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যানের একটি শট সরাসরি তাঁর কপালে লাগে।

আঘাতের পর হাসানের কনকাশন পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার পর অবশ্য আবার বোলিংয়ে ফিরতে সক্ষম হন তিনি।

ওই দিন বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে কার্যকর ছিলেন হাসান। দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি।

পরে সেঞ্চুরি করা মার্কেস অ্যাকারম্যান এবং ম্যাথিউ ব্রিটজকেকেও আউট করেন এই পেসার। ফলে দ্বিতীয় দিনের সবচেয়ে সফল বাংলাদেশি বোলার ছিলেন হাসানই।

অন্য বোলারদের ব্যর্থতায় চাপ

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে আগের দিন খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের অন্য বোলাররা।

পেসার তাসকিন আহমেদ ১৫ ওভার বল করেও কোনো উইকেট পাননি। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ১৬ ওভারে খরচ করেন ১০১ রান।

আরেক পেসার এবাদত হোসেনও ছিলেন খরুচে। সাত ওভার বোলিং করে ৩৬ রান দেন তিনি।

এমন পরিস্থিতিতে হাসানের বোলিংয়ের ওপরই অনেকটা নির্ভর করছিল বাংলাদেশের প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা।

কিন্তু তৃতীয় দিনের শুরুতে তাঁর মাঠ ছাড়ার ঘটনায় বাংলাদেশ দলের বোলিং আক্রমণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

হাসানের চোট কতটা গুরুতর এবং তিনি আবার বোলিংয়ে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ