ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট: ডা. জুবাইদা রহমান

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন হলেও বাংলাদেশে সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অনেক কম। এ সংকট নিরসনে প্রশিক্ষিত চিকিৎসক তৈরি ও নিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে এসব কথা বলেন জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস সম্মেলনটির আয়োজন করে।

দেশের চিকিৎসাব্যবস্থায় বিশেষজ্ঞের ঘাটতির চিত্র তুলে ধরে তিনি জানান, ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার সেবায় পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল নেই।

জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র তিন হাজার। তিনি প্রতি এক লাখ মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫৮ জন অ্যানেস্থেসিওলজিস্ট থাকার কথাও উল্লেখ করেন।

আন্তর্জাতিক মানদণ্ডের প্রসঙ্গ তুলে জুবাইদা রহমান বলেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই চিকিৎসা খাত পর্যাপ্ত গুরুত্ব না পাওয়ায় হাজার হাজার মানুষ প্রয়োজনীয় সেবা পেতে দুর্ভোগের মুখে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, তাদের কাজ শুধু অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া দেওয়া নয়। নিরাপদ অস্ত্রোপচার পরিচালনায় সহায়তা, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যাতেও এসব বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রোগীর জীবন রক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যানেস্থেসিওলজিস্টদের দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রম অপরিহার্য বলেও উল্লেখ করেন জুবাইদা রহমান।

তিনি আরও বলেন, একটি কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে কেবল আধুনিক হাসপাতাল, অবকাঠামো ও প্রযুক্তি যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত এবং পেশাগতভাবে অনুপ্রাণিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

এ কারণে চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পেশাগত কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, চিকিৎসকদের কর্মপরিবেশ ও নিরাপত্তার সঙ্গে রোগীদের উন্নত এবং নিরাপদ চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত।

আন্তর্জাতিক সম্মেলনটির গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে চিকিৎসাবিজ্ঞানের নতুন জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন অ্যানেস্থেসিওলজিস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট: ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের তীব্র সংকট রয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন হলেও বাংলাদেশে সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অনেক কম। এ সংকট নিরসনে প্রশিক্ষিত চিকিৎসক তৈরি ও নিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে এসব কথা বলেন জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস সম্মেলনটির আয়োজন করে।

দেশের চিকিৎসাব্যবস্থায় বিশেষজ্ঞের ঘাটতির চিত্র তুলে ধরে তিনি জানান, ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে অ্যানেস্থেসিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার সেবায় পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল নেই।

জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র তিন হাজার। তিনি প্রতি এক লাখ মানুষের বিপরীতে শূন্য দশমিক ৫৮ জন অ্যানেস্থেসিওলজিস্ট থাকার কথাও উল্লেখ করেন।

আন্তর্জাতিক মানদণ্ডের প্রসঙ্গ তুলে জুবাইদা রহমান বলেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই চিকিৎসা খাত পর্যাপ্ত গুরুত্ব না পাওয়ায় হাজার হাজার মানুষ প্রয়োজনীয় সেবা পেতে দুর্ভোগের মুখে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, তাদের কাজ শুধু অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া দেওয়া নয়। নিরাপদ অস্ত্রোপচার পরিচালনায় সহায়তা, ব্যথা নিয়ন্ত্রণ এবং সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যাতেও এসব বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রোগীর জীবন রক্ষা ও চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যানেস্থেসিওলজিস্টদের দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রম অপরিহার্য বলেও উল্লেখ করেন জুবাইদা রহমান।

তিনি আরও বলেন, একটি কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে কেবল আধুনিক হাসপাতাল, অবকাঠামো ও প্রযুক্তি যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত এবং পেশাগতভাবে অনুপ্রাণিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

এ কারণে চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পেশাগত কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, চিকিৎসকদের কর্মপরিবেশ ও নিরাপত্তার সঙ্গে রোগীদের উন্নত এবং নিরাপদ চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত।

আন্তর্জাতিক সম্মেলনটির গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে চিকিৎসাবিজ্ঞানের নতুন জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ