ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ বাদ পড়তেই ১ হাজার টাকার টিকিট ২০০ টাকা

বাংলাদেশ বাদ পড়তেই ১ হাজার টাকার টিকিট ২০০ টাকা
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম ব্যাপকভাবে কমেছে। আগে যে গ্যালারি টিকিটের মূল্য ছিল এক হাজার টাকা, সেটিই এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই টিকিটের দামে বড় পরিবর্তন এসেছে।

রোববার (১৫ নভেম্বর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে ফাইনাল ম্যাচের গ্যালারি টিকিটের মূল্য ২০০ টাকা দেখা যায়।

এর আগে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পরও টিকিটের দাম কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের পরাজয়ের পর সেই দাম আরও কমানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফলে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের।

বাংলাদেশের বিদায়ের পর ৮০০ টাকা থেকে ফাইনালের গ্যালারি টিকিটের মূল্য নেমেছে ২০০ টাকায়। অর্থাৎ সর্বশেষ নির্ধারিত দামের তুলনায় টিকিট এখন চার ভাগের এক ভাগ মূল্যে পাওয়া যাচ্ছে।

তবে টিকিটের দাম এতটা কমানোর পরও ভারত-পাকিস্তান ফাইনালে গ্যালারিতে কতটা দর্শক উপস্থিত থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দর্শক উপস্থিতির ওপর কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বাংলাদেশ বাদ পড়তেই ১ হাজার টাকার টিকিট ২০০ টাকা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম ব্যাপকভাবে কমেছে। আগে যে গ্যালারি টিকিটের মূল্য ছিল এক হাজার টাকা, সেটিই এখন বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই টিকিটের দামে বড় পরিবর্তন এসেছে।

রোববার (১৫ নভেম্বর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে ফাইনাল ম্যাচের গ্যালারি টিকিটের মূল্য ২০০ টাকা দেখা যায়।

এর আগে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পরও টিকিটের দাম কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের পরাজয়ের পর সেই দাম আরও কমানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফলে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের।

বাংলাদেশের বিদায়ের পর ৮০০ টাকা থেকে ফাইনালের গ্যালারি টিকিটের মূল্য নেমেছে ২০০ টাকায়। অর্থাৎ সর্বশেষ নির্ধারিত দামের তুলনায় টিকিট এখন চার ভাগের এক ভাগ মূল্যে পাওয়া যাচ্ছে।

তবে টিকিটের দাম এতটা কমানোর পরও ভারত-পাকিস্তান ফাইনালে গ্যালারিতে কতটা দর্শক উপস্থিত থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দর্শক উপস্থিতির ওপর কী প্রভাব পড়ে, সেটিই এখন দেখার বিষয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ