ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান
ছবি: সংগৃহীত
ফলো করুন

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কোচ জিনেদিন জিদানের সম্পর্কের অবনতি হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে সেই গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফরাসি কোচ। এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়ানো খবরকে অর্থহীন ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। বোর্দোতে অনুষ্ঠেয় গ্রুপ ‘এ-১’-এর শেষ ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন জিদান।

সম্প্রতি সংবাদমাধ্যমে দাবি করা হয়, গত সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে আক্রমণভাগের খেলোয়াড়দের অবস্থান নিয়ে কোচের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন এমবাপ্পে। উসমান দেম্বেলেকে আক্রমণভাগের কেন্দ্রে রেখে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত থেকেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর তাদের যোগাযোগও কমে যায় বলে খবর প্রকাশিত হয়।

তবে এসব আলোচনা গুরুত্ব দিতে রাজি নন জিদান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারছি না। এটা বড় কোনো ব্যাপার নয়। এ কারণেই আমি এই বিতর্কে জড়াতে চাই না।’

অধিনায়কের সঙ্গে নিজের সম্পর্ক স্বাভাবিক রয়েছে জানিয়ে ফ্রান্স কোচ আরও বলেন, ‘তার সঙ্গে আমার কোচ-খেলোয়াড়ের সম্পর্ক। সবকিছু দারুণভাবেই চলছে। মানুষ যা বলছে, তা আমি থামাতে পারব না। তবে এসব একদমই অর্থহীন। বিষয়টি দুঃখজনক এবং বেশ বিরক্তিকর।’

এদিকে মাঠের লড়াইয়েও গুরুত্বপূর্ণ সময় পার করছে ফ্রান্স। গত বৃহস্পতিবার মিলানে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে জিদানের দল। ফলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে তুরস্কের বিপক্ষে অন্তত ড্র করতে হবে ফরাসিদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অবশ্য স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইতালির বিপক্ষে খেলতে না পারা এমবাপ্পে এখন মাঠে নামার জন্য প্রস্তুত।

শনিবার জিদান নিশ্চিত করেছেন, তুরস্কের বিপক্ষে ম্যাচে খেলার মতো ফিট রয়েছেন ফরাসি অধিনায়ক। ফলে শেষ আটে ওঠার লড়াইয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন তিনি।

সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি এমবাপ্পের মাঠে ফেরার নিশ্চয়তা পাওয়ায় তুরস্ক ম্যাচের আগে ইতিবাচক বার্তা পেয়েছে ফ্রান্স।

সূত্র : এএফপি

ট্যাগ : কিলিয়ান এমবাপ্পে জিনেদিন জিদান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কোচ জিনেদিন জিদানের সম্পর্কের অবনতি হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে সেই গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফরাসি কোচ। এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়ানো খবরকে অর্থহীন ও বিরক্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। বোর্দোতে অনুষ্ঠেয় গ্রুপ ‘এ-১’-এর শেষ ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন জিদান।

সম্প্রতি সংবাদমাধ্যমে দাবি করা হয়, গত সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে আক্রমণভাগের খেলোয়াড়দের অবস্থান নিয়ে কোচের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন এমবাপ্পে। উসমান দেম্বেলেকে আক্রমণভাগের কেন্দ্রে রেখে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত থেকেই নাকি দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর তাদের যোগাযোগও কমে যায় বলে খবর প্রকাশিত হয়।

তবে এসব আলোচনা গুরুত্ব দিতে রাজি নন জিদান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারছি না। এটা বড় কোনো ব্যাপার নয়। এ কারণেই আমি এই বিতর্কে জড়াতে চাই না।’

অধিনায়কের সঙ্গে নিজের সম্পর্ক স্বাভাবিক রয়েছে জানিয়ে ফ্রান্স কোচ আরও বলেন, ‘তার সঙ্গে আমার কোচ-খেলোয়াড়ের সম্পর্ক। সবকিছু দারুণভাবেই চলছে। মানুষ যা বলছে, তা আমি থামাতে পারব না। তবে এসব একদমই অর্থহীন। বিষয়টি দুঃখজনক এবং বেশ বিরক্তিকর।’

এদিকে মাঠের লড়াইয়েও গুরুত্বপূর্ণ সময় পার করছে ফ্রান্স। গত বৃহস্পতিবার মিলানে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে জিদানের দল। ফলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে তুরস্কের বিপক্ষে অন্তত ড্র করতে হবে ফরাসিদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অবশ্য স্বস্তির খবর পেয়েছে ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইতালির বিপক্ষে খেলতে না পারা এমবাপ্পে এখন মাঠে নামার জন্য প্রস্তুত।

শনিবার জিদান নিশ্চিত করেছেন, তুরস্কের বিপক্ষে ম্যাচে খেলার মতো ফিট রয়েছেন ফরাসি অধিনায়ক। ফলে শেষ আটে ওঠার লড়াইয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন তিনি।

সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন উড়িয়ে দেওয়ার পাশাপাশি এমবাপ্পের মাঠে ফেরার নিশ্চয়তা পাওয়ায় তুরস্ক ম্যাচের আগে ইতিবাচক বার্তা পেয়েছে ফ্রান্স।

সূত্র : এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ