ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল, ১৪ নৌকা থেকে উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল, ১৪ নৌকা থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

আটলান্টিক মহাসাগরের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনেই পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসী। মোট ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮৮ জনকে। ২০২০ সালের পর একদিনে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা আর ঘটেনি দ্বীপপুঞ্জটিতে।

রোববার (১৫ নভেম্বর) সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে স্পেনের বার্তা সংস্থা ইএফই।

উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় অভিবাসীদের উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি নৌকা পৌঁছেছে ক্যানারি দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ এল হিয়েরোতে। সেখানে ১২টি নৌকা পৌঁছানোর পাশাপাশি গ্রান ক্যানারিয়া ও টেনেরিফে একটি করে নৌকা ভিড়েছে।

উদ্ধার হওয়া একটি নৌকায় ছিলেন ২৪০ জন যাত্রী। তাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ শিশু। নৌকাটির যাত্রীদের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়। অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক।

এর আগে ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে সর্বোচ্চ অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।

গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হঠাৎ এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলের অভ্যর্থনা কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থা। বিশেষ করে ছোট ও কম জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে পরিস্থিতি বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

অভিবাসীদের এই আকস্মিক আগমন নিয়ে পরিস্থিতি পর্যালোচনার জন্য স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। দীর্ঘ সমুদ্রযাত্রা, প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার মানুষ।

সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূল থাকায় এই পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। এবারও অক্টোবর থেকে সেই প্রবণতা দেখা যাচ্ছে।

তবে পুরো বছরের হিসাবে অভিবাসীদের আগমন এখনো আগের বছরের তুলনায় কিছুটা কম। স্পেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।

এর মধ্যেই একদিনে ১ হাজার ৪৮৮ জনের আগমন নতুন করে দ্বীপপুঞ্জটির অভিবাসী গ্রহণ ও জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়িয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল, ১৪ নৌকা থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আটলান্টিক মহাসাগরের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনেই পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসী। মোট ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮৮ জনকে। ২০২০ সালের পর একদিনে এত বেশি অভিবাসী পৌঁছানোর ঘটনা আর ঘটেনি দ্বীপপুঞ্জটিতে।

রোববার (১৫ নভেম্বর) সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে স্পেনের বার্তা সংস্থা ইএফই।

উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় অভিবাসীদের উদ্ধার করা হয়। সবচেয়ে বেশি নৌকা পৌঁছেছে ক্যানারি দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ এল হিয়েরোতে। সেখানে ১২টি নৌকা পৌঁছানোর পাশাপাশি গ্রান ক্যানারিয়া ও টেনেরিফে একটি করে নৌকা ভিড়েছে।

উদ্ধার হওয়া একটি নৌকায় ছিলেন ২৪০ জন যাত্রী। তাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ শিশু। নৌকাটির যাত্রীদের এল হিয়েরো দ্বীপে নিয়ে যাওয়া হয়। অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া ও গিনি কোনাক্রির নাগরিক।

এর আগে ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে সর্বোচ্চ অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড হয়েছে।

গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হঠাৎ এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলের অভ্যর্থনা কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থা। বিশেষ করে ছোট ও কম জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে পরিস্থিতি বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

অভিবাসীদের এই আকস্মিক আগমন নিয়ে পরিস্থিতি পর্যালোচনার জন্য স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরের কথা রয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। দীর্ঘ সমুদ্রযাত্রা, প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন হাজার হাজার মানুষ।

সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূল থাকায় এই পথে অভিবাসীদের যাতায়াত বেড়ে যায়। এবারও অক্টোবর থেকে সেই প্রবণতা দেখা যাচ্ছে।

তবে পুরো বছরের হিসাবে অভিবাসীদের আগমন এখনো আগের বছরের তুলনায় কিছুটা কম। স্পেন সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল।

এর মধ্যেই একদিনে ১ হাজার ৪৮৮ জনের আগমন নতুন করে দ্বীপপুঞ্জটির অভিবাসী গ্রহণ ও জরুরি সেবা ব্যবস্থার ওপর চাপ বাড়িয়েছে।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ