ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ

সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ
ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহে জমির নামজারির তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অভিযুক্ত কর্মকর্তাকে এ নোটিশ দেন। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জেলা প্রশাসক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের বিষয়টি তার নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে। সেদিন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান।

অভিযোগ অনুযায়ী, ওই সময় নায়েব আবুল কালাম দাপ্তরিক কাজের পরিবর্তে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর সাংবাদিক অনিক খান জমির তথ্য জানতে চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া সাংবাদিকদের গালিগালাজ এবং আটকে রাখার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়া সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।

পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি কার্যালয়ে তথ্য চাইতে গিয়ে এমন আচরণের শিকার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

তাদের অভিযোগ, নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন সরকারি কর্মকর্তা সাংবাদিকদের হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ ঘটনায় শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিষয়টি শেষ না করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ : ময়মনসিংহ ভূমি কর্মকর্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহে জমির নামজারির তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অভিযুক্ত কর্মকর্তাকে এ নোটিশ দেন। দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জেলা প্রশাসক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের বিষয়টি তার নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে। সেদিন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান।

অভিযোগ অনুযায়ী, ওই সময় নায়েব আবুল কালাম দাপ্তরিক কাজের পরিবর্তে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর সাংবাদিক অনিক খান জমির তথ্য জানতে চাইলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা।

একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া সাংবাদিকদের গালিগালাজ এবং আটকে রাখার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির মাল্টিমিডিয়া সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।

পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি কার্যালয়ে তথ্য চাইতে গিয়ে এমন আচরণের শিকার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।

তাদের অভিযোগ, নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন সরকারি কর্মকর্তা সাংবাদিকদের হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ ঘটনায় শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে বিষয়টি শেষ না করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ