ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানবিরোধী অভিযানে থাকা যুদ্ধজাহাজের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করল যুক্তরাষ্ট্র!

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহাজের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার দায়িত্বে থাকা একটি ডেস্ট্রয়ারের কমান্ডার এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের তিন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। তবে প্রচলিত নিয়ম ভেঙে এসব সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো কারণ জানায়নি মার্কিন নৌবাহিনী।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘ইউএসএস মাইকেল মারফি’ নামের ডেস্ট্রয়ারের কমান্ডার ক্যাটলিন কানিংহামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছিল।

এ ছাড়া পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন ‘ইউএসএস সাউথ ডাকোটা’-এর কমান্ডার, উপকমান্ডার এবং জ্যেষ্ঠ তালিকাভুক্ত নাবিককেও (কমান্ড মাস্টার চিফ) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত অক্টোবরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমুদ্রতলে কোনো কিছুর সঙ্গে সাবমেরিনটির সংঘর্ষের ঘটনার পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে মার্কিন নৌবাহিনী প্রকাশ্যে কোনো ঘোষণা না দেওয়ায় দেশটির কংগ্রেস সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি জো কোর্টনি ও অ্যাডাম স্মিথ অভিযোগ করেছেন, নৌবাহিনী তাদের এ বিষয়ে আগাম কোনো তথ্য জানায়নি। ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলকে পাঠানো এক চিঠিতে তাঁরা বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। আইনপ্রণেতাদের মতে, নৌবাহিনীর এমন তথ্য গোপন রাখার প্রবণতা প্রশাসনিক স্বচ্ছতা এবং কংগ্রেসের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনায় এসেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আসতে বেশ দেরি হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহারে বিধিনিষেধ এবং সরকারি পর্যায়ে সীমিত তথ্য প্রকাশের কারণে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সময় লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরই মধ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ইরানবিরোধী অভিযানে থাকা যুদ্ধজাহাজের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহাজের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার দায়িত্বে থাকা একটি ডেস্ট্রয়ারের কমান্ডার এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের তিন শীর্ষ কর্মকর্তা রয়েছেন। তবে প্রচলিত নিয়ম ভেঙে এসব সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো কারণ জানায়নি মার্কিন নৌবাহিনী।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘ইউএসএস মাইকেল মারফি’ নামের ডেস্ট্রয়ারের কমান্ডার ক্যাটলিন কানিংহামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান পরিচালনায় সহায়তার জন্য মোতায়েন করা হয়েছিল।

এ ছাড়া পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন ‘ইউএসএস সাউথ ডাকোটা’-এর কমান্ডার, উপকমান্ডার এবং জ্যেষ্ঠ তালিকাভুক্ত নাবিককেও (কমান্ড মাস্টার চিফ) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত অক্টোবরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমুদ্রতলে কোনো কিছুর সঙ্গে সাবমেরিনটির সংঘর্ষের ঘটনার পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের বিষয়ে মার্কিন নৌবাহিনী প্রকাশ্যে কোনো ঘোষণা না দেওয়ায় দেশটির কংগ্রেস সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি জো কোর্টনি ও অ্যাডাম স্মিথ অভিযোগ করেছেন, নৌবাহিনী তাদের এ বিষয়ে আগাম কোনো তথ্য জানায়নি। ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এবং নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডলকে পাঠানো এক চিঠিতে তাঁরা বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। আইনপ্রণেতাদের মতে, নৌবাহিনীর এমন তথ্য গোপন রাখার প্রবণতা প্রশাসনিক স্বচ্ছতা এবং কংগ্রেসের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনায় এসেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য জনসমক্ষে আসতে বেশ দেরি হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহারে বিধিনিষেধ এবং সরকারি পর্যায়ে সীমিত তথ্য প্রকাশের কারণে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সময় লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরই মধ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ