ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ইরানের ৬ ড্রোন হামলা!

বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ইরানের ৬ ড্রোন হামলা!
ছবি : সংগৃহীত
ফলো করুন

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে এই হামলা চালানো হয়েছে। অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন ব্যবহার করে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিজেদের এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বাস্তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ রয়েছে।

আইআরজিসি জানায়, হামলার সময় বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছিল। সে সময় আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়েছিল, ভবিষ্যতে এ ধরনের হামলা বা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে।

ট্যাগ : ইরান বাহরাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ইরানের ৬ ড্রোন হামলা!

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পাল্টা অভিযানের দ্বিতীয় ধাপে এই হামলা চালানো হয়েছে। অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন ব্যবহার করে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিজেদের এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বাস্তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ রয়েছে।

আইআরজিসি জানায়, হামলার সময় বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছিল। সে সময় আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়েছিল, ভবিষ্যতে এ ধরনের হামলা বা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ