ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য (এমপি) আহমাদ তিবি। নিজের এই দাবির সপক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি বলেন, বিরোধী দল ‘ইয়াশার’-এর চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে নেতানিয়াহু বরাবরই আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার তীব্র বিরোধিতা করে আসছেন।

সাক্ষাৎকারে নিজের মোবাইল ফোন ক্যামেরার সামনে তুলে ধরে নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তা প্রদর্শন করেন তিবি। তিনি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও নেতানিয়াহুর এই ঘনিষ্ঠ সহযোগী তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

তিবির দাবি, এসব বার্তা নেতানিয়াহুর চরম দ্বিমুখী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। তাঁর ভাষায়, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও রাজনৈতিক প্রয়োজনের সময় ঠিকই তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন পার্লামেন্টে (নেসেট) দেওয়া এক উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান এবং ‘রা’আম’ বা ‘জয়েন্ট লিস্ট’-এর মতো আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন। ওই ভাষণে তিনি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরাইলের ধ্বংস চাওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছিলেন।

এ প্রসঙ্গে চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর উদ্দেশে আহমাদ তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই মন্ত্রী তাঁকে গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন করে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ জানান। তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাঁকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের জোটে নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

অভিযোগ অস্বীকার লিকুদ পার্টির: এদিকে, আহমাদ তিবির তোলা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটি এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে এবং পাল্টা অভিযোগ করে বলেছে, আরব দলগুলো মূলত নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

চ্যানেল ১২-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় লিকুদ পার্টি জানায়, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ কখনোই সহযোগিতা করে না।’

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করলেও আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য (এমপি) আহমাদ তিবি। নিজের এই দাবির সপক্ষে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি বলেন, বিরোধী দল ‘ইয়াশার’-এর চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অথচ প্রকাশ্যে নেতানিয়াহু বরাবরই আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার তীব্র বিরোধিতা করে আসছেন।

সাক্ষাৎকারে নিজের মোবাইল ফোন ক্যামেরার সামনে তুলে ধরে নাতান এশেলের পাঠানো কয়েকটি বার্তা প্রদর্শন করেন তিবি। তিনি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরও নেতানিয়াহুর এই ঘনিষ্ঠ সহযোগী তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

তিবির দাবি, এসব বার্তা নেতানিয়াহুর চরম দ্বিমুখী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। তাঁর ভাষায়, প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতাকে অবৈধ বা অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরলেও রাজনৈতিক প্রয়োজনের সময় ঠিকই তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর শপথ নেওয়া নতুন পার্লামেন্টে (নেসেট) দেওয়া এক উত্তপ্ত ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান এবং ‘রা’আম’ বা ‘জয়েন্ট লিস্ট’-এর মতো আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন। ওই ভাষণে তিনি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরাইলের ধ্বংস চাওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছিলেন।

এ প্রসঙ্গে চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর উদ্দেশে আহমাদ তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’

তিবি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই মন্ত্রী তাঁকে গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন করে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ জানান। তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাঁকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের জোটে নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’

অভিযোগ অস্বীকার লিকুদ পার্টির: এদিকে, আহমাদ তিবির তোলা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দলটি এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে এবং পাল্টা অভিযোগ করে বলেছে, আরব দলগুলো মূলত নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

চ্যানেল ১২-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় লিকুদ পার্টি জানায়, ‘যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ কখনোই সহযোগিতা করে না।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ