ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমান চলাচলে বিপর্যয়ের পর ৫০ বিলিয়ন ডলার চাইল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের পর দেশটির পুরোনো আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার জরুরি বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তাঁর মতে, কয়েক দশকের পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতেও একই ধরনের বিপর্যয়ের ঝুঁকি থাকবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাডার ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে পড়ে এবং হাজার হাজার ফ্লাইটের সূচি বিপর্যস্ত হয়।

পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন পরিবহনমন্ত্রী শন ডাফি। সেখানে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার জরুরি সংস্কারে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আহ্বান জানান তিনি।

ডাফি বলেন, ‘এটি একটি জরুরি পরিস্থিতি। আমি চাই, কংগ্রেস আমাদের জরুরি তহবিল দিক। আমি ৫০ বিলিয়ন ডলার চাই।’

মার্কিন পরিবহনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার বড় একটি অংশ এখনো পুরোনো সুইচ, রাউটার এবং কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল। বিশেষ করে অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে গিয়ে এসব যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিচ্ছে।

শুক্রবারের বিপর্যয়ের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা শনাক্ত হয়েছে বলে জানান তিনি। পুরোনো যোগাযোগব্যবস্থায় অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় রাডার ও বিমান যোগাযোগে অসংগতি দেখা দেয়। নিরাপত্তার ঝুঁকি এড়াতেই দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নে এর আগেই বড় অঙ্কের অর্থ চেয়েছিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার দিনের শুরুতে পুরোনো বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন জানানো হয়। তবে কয়েক ঘণ্টা পরই দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনা ঘটলে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারের দাবি তোলেন ডাফি।

তিনি জানান, শুধু সাময়িক মেরামতের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত পুরোনো প্রযুক্তি, যোগাযোগব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন।

ডাফির মতে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থের বিষয় নয়। বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এদিকে শুক্রবার কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যুক্তরাষ্ট্রের আকাশসীমা উন্মুক্ত করা হয়। স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে দেশজুড়ে উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এফএএ।

তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সব ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ, পাইলট ও ক্রুদের অবস্থানে জটিলতা তৈরি হয়।

শন ডাফি জানান, ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সময় প্রয়োজন হবে। বন্ধ থাকার কারণে যে বিপুলসংখ্যক ফ্লাইটের সূচি পরিবর্তিত হয়েছে, তা পর্যায়ক্রমে সমন্বয় করতে হবে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার এই বিপর্যয় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে আবারও সামনে এনেছে।

পরিবহনমন্ত্রী সতর্ক করেছেন, প্রয়োজনীয় অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতেও বিমান চলাচলে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এ কারণে কংগ্রেসকে দ্রুত ৫০ বিলিয়ন ডলারের বরাদ্দ অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত এই অর্থ এখনো অনুমোদন করা হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিমান চলাচলে বিপর্যয়ের পর ৫০ বিলিয়ন ডলার চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের পর দেশটির পুরোনো আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার জরুরি বরাদ্দ চেয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। তাঁর মতে, কয়েক দশকের পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরশীল গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতেও একই ধরনের বিপর্যয়ের ঝুঁকি থাকবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাডার ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল স্থবির হয়ে পড়ে এবং হাজার হাজার ফ্লাইটের সূচি বিপর্যস্ত হয়।

পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন পরিবহনমন্ত্রী শন ডাফি। সেখানে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার জরুরি সংস্কারে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আহ্বান জানান তিনি।

ডাফি বলেন, ‘এটি একটি জরুরি পরিস্থিতি। আমি চাই, কংগ্রেস আমাদের জরুরি তহবিল দিক। আমি ৫০ বিলিয়ন ডলার চাই।’

মার্কিন পরিবহনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার বড় একটি অংশ এখনো পুরোনো সুইচ, রাউটার এবং কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল। বিশেষ করে অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে গিয়ে এসব যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিচ্ছে।

শুক্রবারের বিপর্যয়ের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা শনাক্ত হয়েছে বলে জানান তিনি। পুরোনো যোগাযোগব্যবস্থায় অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় রাডার ও বিমান যোগাযোগে অসংগতি দেখা দেয়। নিরাপত্তার ঝুঁকি এড়াতেই দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়নে এর আগেই বড় অঙ্কের অর্থ চেয়েছিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার দিনের শুরুতে পুরোনো বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদন জানানো হয়। তবে কয়েক ঘণ্টা পরই দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনা ঘটলে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারের দাবি তোলেন ডাফি।

তিনি জানান, শুধু সাময়িক মেরামতের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত পুরোনো প্রযুক্তি, যোগাযোগব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন।

ডাফির মতে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থের বিষয় নয়। বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এদিকে শুক্রবার কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যুক্তরাষ্ট্রের আকাশসীমা উন্মুক্ত করা হয়। স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে দেশজুড়ে উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এফএএ।

তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সব ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ, পাইলট ও ক্রুদের অবস্থানে জটিলতা তৈরি হয়।

শন ডাফি জানান, ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সময় প্রয়োজন হবে। বন্ধ থাকার কারণে যে বিপুলসংখ্যক ফ্লাইটের সূচি পরিবর্তিত হয়েছে, তা পর্যায়ক্রমে সমন্বয় করতে হবে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার এই বিপর্যয় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে আবারও সামনে এনেছে।

পরিবহনমন্ত্রী সতর্ক করেছেন, প্রয়োজনীয় অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতেও বিমান চলাচলে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এ কারণে কংগ্রেসকে দ্রুত ৫০ বিলিয়ন ডলারের বরাদ্দ অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত এই অর্থ এখনো অনুমোদন করা হয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ