ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজার যুদ্ধক্ষেত্রের ডাক্তার এবার বসছেন মার্কিন কংগ্রেসে!

গাজার যুদ্ধক্ষেত্রের ডাক্তার এবার বসছেন মার্কিন কংগ্রেসে!
ছবি : সংগৃহীত
ফলো করুন

একসময় গাজার অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে সরাসরি রোগীদের প্রাণ বাঁচানোর কাজ করতেন তিনি। এবার চিকিৎসকের পোশাক ছেড়ে মার্কিন নীতি নির্ধারণের মঞ্চে পা রাখছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন ট্রমা সার্জন ড. আদম হামাওয়ি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিনিধি পরিষদে সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে এ ঐতিহাসিক বিজয়ের তথ্য জানিয়েছে।

এই অবিস্মরণীয় জয়ের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম ও মিশরীয়-আমেরিকান প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে যাচ্ছেন ড. হামাওয়ি। মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ বিজয়ের ঢেউয়ে শামিল হয়ে তিনি নিজের আসন নিশ্চিত করেন। এর আগে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের দখলে থাকা ২১৮-২১৪ আসনের সমীকরণ বদলে দিয়ে আগামী জানুয়ারিতে হামাওয়িসহ নবনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি।

মঙ্গলবার ফলাফল ঘোষণার পর নিউ জার্সির প্রিন্সটনে আয়োজিত বিজয় উৎসবে আবেগময় বক্তব্য দেন হামাওয়ি। বক্তব্যের একপর্যায়ে তিনি গাজার নির্যাতিত মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি—তোমাদের হাসি আমাকে আরও ভালো একটি পৃথিবীর জন্য লড়াই করার অবিরাম সাহস ও আশা জোগায়।’

পেশাগত পরিচয়ের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা এবার দেশের রক্তক্ষরণ বন্ধ করতে যাচ্ছি। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা কায়েমি শক্তি ও প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর হাতে যারা পিছিয়ে পড়েছেন, সেই প্রত্যেক সাধারণ মার্কিনির জন্য আমরা লড়ব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেকোনো মূল্যে জবাবদিহির আওতায় আনব।’

প্রিন্সটনের অনুষ্ঠানে ছিল ফিলিস্তিনি কেফিয়াহ পরা সাধারণ ভোটার এবং বহু প্রগতিশীল ইহুদির অভূতপূর্ব সংহতি। কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান নিজে মঞ্চে এসে হামাওয়িকে পরিচয় করিয়ে দেন এবং জিউস ভয়েস ফর পিসের সদস্যরা ‘হামাওয়ির পক্ষে ইহুদিরা’ লেখা প্ল্যাকার্ড হাতে সংহতি জানান। ভোটারদের মতে, ‘বোমা নয়, স্বাস্থ্যসেবা’—এই রাজনৈতিক স্লোগান এবং তৃণমূল পর্যায়ের ‘আনকমিটেড নিউ জার্সি’ প্ল্যাটফর্মের সংগঠিত প্রচেষ্টাই শত বাধা ও বিপুল অর্থের প্রচারণাকে পরাজিত করেছে।

নির্বাচনী প্রচারণার সময় তীব্র ডানপন্থী ও ইসরায়েলপন্থী মহলের অপপ্রচার এবং তীব্র ইসলামবিদ্বেষের মুখোমুখি হয়েছিলেন হামাওয়ি। এমনকি মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল একটি নিবন্ধে ১৯৯৫ সালের ‘ব্লাইন্ড শেখ’ ওমর আবদেল রহমানের সন্ত্রাসবাদ মামলার সাক্ষ্যগ্রহণের প্রসঙ্গ টেনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল। তবে সব কুৎসা প্রত্যাখ্যান করে তিনি নিজের নীতিতে অটল থাকেন। হামাওয়ির এই নিরঙ্কুশ বিজয় মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ ভোটারদের বিশ্বাসকে নতুন করে উজ্জীবিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : গাজা যুদ্ধ মার্কিন কংগ্রেসে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গাজার যুদ্ধক্ষেত্রের ডাক্তার এবার বসছেন মার্কিন কংগ্রেসে!

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

একসময় গাজার অবরুদ্ধ যুদ্ধক্ষেত্রে সরাসরি রোগীদের প্রাণ বাঁচানোর কাজ করতেন তিনি। এবার চিকিৎসকের পোশাক ছেড়ে মার্কিন নীতি নির্ধারণের মঞ্চে পা রাখছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন ট্রমা সার্জন ড. আদম হামাওয়ি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিনিধি পরিষদে সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে এ ঐতিহাসিক বিজয়ের তথ্য জানিয়েছে।

এই অবিস্মরণীয় জয়ের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম ও মিশরীয়-আমেরিকান প্রতিনিধি হিসেবে মার্কিন কংগ্রেসে যাচ্ছেন ড. হামাওয়ি। মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ বিজয়ের ঢেউয়ে শামিল হয়ে তিনি নিজের আসন নিশ্চিত করেন। এর আগে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের দখলে থাকা ২১৮-২১৪ আসনের সমীকরণ বদলে দিয়ে আগামী জানুয়ারিতে হামাওয়িসহ নবনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্রেটিক পার্টি।

মঙ্গলবার ফলাফল ঘোষণার পর নিউ জার্সির প্রিন্সটনে আয়োজিত বিজয় উৎসবে আবেগময় বক্তব্য দেন হামাওয়ি। বক্তব্যের একপর্যায়ে তিনি গাজার নির্যাতিত মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি—তোমাদের হাসি আমাকে আরও ভালো একটি পৃথিবীর জন্য লড়াই করার অবিরাম সাহস ও আশা জোগায়।’

পেশাগত পরিচয়ের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা এবার দেশের রক্তক্ষরণ বন্ধ করতে যাচ্ছি। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা কায়েমি শক্তি ও প্রতিষ্ঠিত ক্ষমতাকাঠামোর হাতে যারা পিছিয়ে পড়েছেন, সেই প্রত্যেক সাধারণ মার্কিনির জন্য আমরা লড়ব এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেকোনো মূল্যে জবাবদিহির আওতায় আনব।’

প্রিন্সটনের অনুষ্ঠানে ছিল ফিলিস্তিনি কেফিয়াহ পরা সাধারণ ভোটার এবং বহু প্রগতিশীল ইহুদির অভূতপূর্ব সংহতি। কংগ্রেসওম্যান বনি ওয়াটসন কোলম্যান নিজে মঞ্চে এসে হামাওয়িকে পরিচয় করিয়ে দেন এবং জিউস ভয়েস ফর পিসের সদস্যরা ‘হামাওয়ির পক্ষে ইহুদিরা’ লেখা প্ল্যাকার্ড হাতে সংহতি জানান। ভোটারদের মতে, ‘বোমা নয়, স্বাস্থ্যসেবা’—এই রাজনৈতিক স্লোগান এবং তৃণমূল পর্যায়ের ‘আনকমিটেড নিউ জার্সি’ প্ল্যাটফর্মের সংগঠিত প্রচেষ্টাই শত বাধা ও বিপুল অর্থের প্রচারণাকে পরাজিত করেছে।

নির্বাচনী প্রচারণার সময় তীব্র ডানপন্থী ও ইসরায়েলপন্থী মহলের অপপ্রচার এবং তীব্র ইসলামবিদ্বেষের মুখোমুখি হয়েছিলেন হামাওয়ি। এমনকি মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল একটি নিবন্ধে ১৯৯৫ সালের ‘ব্লাইন্ড শেখ’ ওমর আবদেল রহমানের সন্ত্রাসবাদ মামলার সাক্ষ্যগ্রহণের প্রসঙ্গ টেনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল। তবে সব কুৎসা প্রত্যাখ্যান করে তিনি নিজের নীতিতে অটল থাকেন। হামাওয়ির এই নিরঙ্কুশ বিজয় মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ ভোটারদের বিশ্বাসকে নতুন করে উজ্জীবিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: মিডল ইস্ট আই


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ