নভেম্বরের শুরুতেই প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। চলতি মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫২১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৩৩০ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫৮ দশমিক ১ শতাংশ।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে প্রবাসী আয়ের এই চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু ৩ নভেম্বরেই দেশে এসেছে ১৬১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। মাসের প্রথম তিন দিনের হিসাবে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এর আগে অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স আসে ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার।
এ ছাড়া আগস্টে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার। আর জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন ডলার।
অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম চার মাসের কিছু বেশি সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।
নভেম্বরের প্রথম তিন দিনের তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে চলতি অর্থবছরের সামগ্রিক হিসাবেও রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
মন্তব্যসমূহ