ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধপরবর্তী নিরাপত্তায় পরমাণু অস্ত্র তৈরির দাবিতে সরব ইরান

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের রক্তক্ষয়ী সামরিক সংঘাতের পর নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে প্রকাশ্যে সোচ্চার হয়ে উঠেছেন ইরানের প্রভাবশালী রাজনীতিক, আইনপ্রণেতা ও শীর্ষ ধর্মীয় নেতারা। দেশটির নীতিনির্ধারকদের একটি বড় অংশ এখন আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরাসরি বেরিয়ে এসে পরমাণু বোমা তৈরির কার্যক্রম শুরু করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। ফলে তেহরানের কয়েক দশকের ঘোষিত পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দ্য নিউইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্স এ তথ্য প্রকাশ করে। পরবর্তীতে বুধবার (৪ নভেম্বর ২০২৬) ইয়াহু নিউজেও প্রতিবেদনটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ইরানের কট্টরপন্থী রাজনৈতিক ও সামরিক শিবির মনে করছে, অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে পারমাণবিক বোমার বিকল্প নেই। তাঁদের সামরিক যুক্তি হলো, তেহরানের হাতে যদি কার্যকর পারমাণবিক ডেটারেন্স (প্রতিরোধ ব্যবস্থা) থাকে, তবে যেকোনো পরাশক্তি দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালানোর আগে ভয়াবহ পরিণতির কথা ভেবে পিছু হটতে বাধ্য হবে।

ইরানের পার্লামেন্টের প্রভাবশালী সদস্য আবুলফজল আবুতোরাবি সম্প্রতি এনপিটি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে অবিলম্বে পারমাণবিক বোমা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সুরে অপর আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চড়া মূল্য দেওয়ার পরও চুক্তিতে থাকার কোনো কার্যকারিতা নেই; তাই এখন সময় এসেছে এনপিটি ত্যাগ করে দেশের সামরিক পরমাণু নীতি ঘোষণা করার।

পার্লামেন্টেও এ নিয়ে আইনি তৎপরতা দ্রুত এগোচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে আসার আইনি প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে পার্লামেন্টে অন্তত ১০টি পৃথক বিল ও প্রস্তাব জমা পড়েছে।

রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরাও পারমাণবিক নীতি পুনর্বিবেচনার পক্ষে বক্তব্য দিচ্ছেন। বিশিষ্ট ধর্মীয় নেতা মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবরি তেহরানের এক জুমার খুতবায় পারমাণবিক নীতি আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একে ইরানের জনগণের ‘জাতীয় আকাঙ্ক্ষা’ হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে দেশটির কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন পায়দারি ফ্রন্টও আইনপ্রণেতাদের ওপর চাপ অব্যাহত রেখেছে। তাদের যুক্তি, এনপিটির সদস্য হয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সুযোগ দেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে ইরান সুরক্ষা পায়নি। এমনকি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী সংবাদমাধ্যম তাসনিমও এই চুক্তিতে টিকে থাকার উপযোগিতা নিয়ে কঠোর সম্পাদকীয় প্রকাশ করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তাঁর সাম্প্রতিক সব সামরিক অভিযানের পক্ষে প্রধান সাফাই হিসেবে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করার বিষয়টি তুলে ধরছেন। হোয়াইট হাউস থেকে বারবার স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে যে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা অর্জন করতে দেওয়া হবে না, কারণ পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ট্যাগ : নিরাপত্তা পরমাণু অস্ত্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

যুদ্ধপরবর্তী নিরাপত্তায় পরমাণু অস্ত্র তৈরির দাবিতে সরব ইরান

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের রক্তক্ষয়ী সামরিক সংঘাতের পর নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে প্রকাশ্যে সোচ্চার হয়ে উঠেছেন ইরানের প্রভাবশালী রাজনীতিক, আইনপ্রণেতা ও শীর্ষ ধর্মীয় নেতারা। দেশটির নীতিনির্ধারকদের একটি বড় অংশ এখন আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরাসরি বেরিয়ে এসে পরমাণু বোমা তৈরির কার্যক্রম শুরু করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। ফলে তেহরানের কয়েক দশকের ঘোষিত পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দ্য নিউইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্স এ তথ্য প্রকাশ করে। পরবর্তীতে বুধবার (৪ নভেম্বর ২০২৬) ইয়াহু নিউজেও প্রতিবেদনটি গুরুত্বসহকারে প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন ও ইসরায়েলি বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ইরানের কট্টরপন্থী রাজনৈতিক ও সামরিক শিবির মনে করছে, অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে পারমাণবিক বোমার বিকল্প নেই। তাঁদের সামরিক যুক্তি হলো, তেহরানের হাতে যদি কার্যকর পারমাণবিক ডেটারেন্স (প্রতিরোধ ব্যবস্থা) থাকে, তবে যেকোনো পরাশক্তি দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালানোর আগে ভয়াবহ পরিণতির কথা ভেবে পিছু হটতে বাধ্য হবে।

ইরানের পার্লামেন্টের প্রভাবশালী সদস্য আবুলফজল আবুতোরাবি সম্প্রতি এনপিটি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে অবিলম্বে পারমাণবিক বোমা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সুরে অপর আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চড়া মূল্য দেওয়ার পরও চুক্তিতে থাকার কোনো কার্যকারিতা নেই; তাই এখন সময় এসেছে এনপিটি ত্যাগ করে দেশের সামরিক পরমাণু নীতি ঘোষণা করার।

পার্লামেন্টেও এ নিয়ে আইনি তৎপরতা দ্রুত এগোচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে আসার আইনি প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে পার্লামেন্টে অন্তত ১০টি পৃথক বিল ও প্রস্তাব জমা পড়েছে।

রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরাও পারমাণবিক নীতি পুনর্বিবেচনার পক্ষে বক্তব্য দিচ্ছেন। বিশিষ্ট ধর্মীয় নেতা মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবরি তেহরানের এক জুমার খুতবায় পারমাণবিক নীতি আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একে ইরানের জনগণের ‘জাতীয় আকাঙ্ক্ষা’ হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে দেশটির কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন পায়দারি ফ্রন্টও আইনপ্রণেতাদের ওপর চাপ অব্যাহত রেখেছে। তাদের যুক্তি, এনপিটির সদস্য হয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) সুযোগ দেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে ইরান সুরক্ষা পায়নি। এমনকি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী সংবাদমাধ্যম তাসনিমও এই চুক্তিতে টিকে থাকার উপযোগিতা নিয়ে কঠোর সম্পাদকীয় প্রকাশ করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তাঁর সাম্প্রতিক সব সামরিক অভিযানের পক্ষে প্রধান সাফাই হিসেবে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করার বিষয়টি তুলে ধরছেন। হোয়াইট হাউস থেকে বারবার স্পষ্ট ভাষায় সতর্ক করা হয়েছে যে, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা অর্জন করতে দেওয়া হবে না, কারণ পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ