ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপে হারের পর ভূমিকম্পে কাঁপল বসনিয়া

সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকাপে হারের কিছু সময় পরই ভূমিকম্পে কেঁপে উঠল বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ২ দশমিক ৫।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বসনিয়া ও হার্জেগোভিনার মোস্তার শহর থেকে ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর কিছুক্ষণ আগে ফুটবল মাঠেও বড় ধাক্কা খায় বসনিয়া ও হার্জেগোভিনা। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। পরে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনিই। তবে ১০ জনের দল নিয়েও চাপ সামলে নেয় স্বাগতিকরা।

৮২ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান। এই জয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে হারের পর ভূমিকম্পে কাঁপল বসনিয়া

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকাপে হারের কিছু সময় পরই ভূমিকম্পে কেঁপে উঠল বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ২ দশমিক ৫।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বসনিয়া ও হার্জেগোভিনার মোস্তার শহর থেকে ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর কিছুক্ষণ আগে ফুটবল মাঠেও বড় ধাক্কা খায় বসনিয়া ও হার্জেগোভিনা। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ফোলারিন বালোগান। পরে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনিই। তবে ১০ জনের দল নিয়েও চাপ সামলে নেয় স্বাগতিকরা।

৮২ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান। এই জয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ