ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপান সফরের দ্বিতীয় দিনে লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘নিৎসু’র (Nippon Express/Nittsu) অত্যাধুনিক লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এই মেগা লজিস্টিকস হাবে পৌঁছান এবং এর পরিচালন ব্যবস্থা, আধুনিক ওয়্যারহাউজিং প্রযুক্তি ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ চেইনের নেটওয়ার্ক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের দক্ষ লজিস্টিকস অবকাঠামো, স্বয়ংক্রিয় পণ্য ওঠানামা ব্যবস্থা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাত আধুনিকায়নে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট জাপানি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চার দিনের এই রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার (২৬ অক্টোবর) টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, একই দিন দুপুরে চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত ‘জেরা’র এলএনজি টার্মিনাল ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি ইচিকাওয়ায় এই বৃহৎ লজিস্টিকস হাবটি পরিদর্শনে যান।

ট্যাগ : জাপান প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জাপান সফরের দ্বিতীয় দিনে লজিস্টিকস হাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘নিৎসু’র (Nippon Express/Nittsu) অত্যাধুনিক লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এই মেগা লজিস্টিকস হাবে পৌঁছান এবং এর পরিচালন ব্যবস্থা, আধুনিক ওয়্যারহাউজিং প্রযুক্তি ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ চেইনের নেটওয়ার্ক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের দক্ষ লজিস্টিকস অবকাঠামো, স্বয়ংক্রিয় পণ্য ওঠানামা ব্যবস্থা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাত আধুনিকায়নে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট জাপানি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চার দিনের এই রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার (২৬ অক্টোবর) টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, একই দিন দুপুরে চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত ‘জেরা’র এলএনজি টার্মিনাল ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর পরপরই তিনি ইচিকাওয়ায় এই বৃহৎ লজিস্টিকস হাবটি পরিদর্শনে যান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ