ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামে নতুন গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। নতুন নাম কার্যকরের ঘোষণা দিয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। ওই অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পেল।

নাম পরিবর্তনের কারণে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করতে হবে। অন্যদিকে, ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজিতে মন্ত্রণালয়ের পরিচিতিতে কোনো পরিবর্তন হচ্ছে না।

নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এ মন্ত্রণালয়। নতুন নামের মাধ্যমে মন্ত্রণালয়ের বাংলা পরিচিতিতে পরিবর্তন আনা হলেও এর ইংরেজি নাম আগের অবস্থায় রাখা হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামে নতুন গেজেট প্রকাশ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। নতুন নাম কার্যকরের ঘোষণা দিয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। ওই অনুমোদনের পর সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিক রূপ পেল।

নাম পরিবর্তনের কারণে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করতে হবে। অন্যদিকে, ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজিতে মন্ত্রণালয়ের পরিচিতিতে কোনো পরিবর্তন হচ্ছে না।

নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এ মন্ত্রণালয়। নতুন নামের মাধ্যমে মন্ত্রণালয়ের বাংলা পরিচিতিতে পরিবর্তন আনা হলেও এর ইংরেজি নাম আগের অবস্থায় রাখা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ