ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন: জামায়াত আমির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু জেলা বিএনপি নেতার যাত্রীবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন চরমোনাই পীর সাংবাদিকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই: ইসি নির্বাচন ঘিরে যান চলাচলে বিধি নিষেধ মোটরসাইকেল ৪৮ ঘণ্টা বন্ধ ৮২ ঘণ্টা নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা জামায়াত প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিতের আবেদন হাইকোর্টে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা হাসিনার আমলের নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে

৮২ ঘণ্টা নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য নিজ নির্বাচনী এলাকার বাইরে অন্য এলাকায় অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, ইসির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ের মধ্যে ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় নিষেধাজ্ঞা কার্যকরে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। সে হিসাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান না করার সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের পরিবেশ প্রভাবমুক্ত রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

৮২ ঘণ্টা নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬