ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু জেলা বিএনপি নেতার

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ জনসভায় যোগ দিতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী এবং ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে মিছিলসহ রওয়ানা দেন সুহেল আহমদ চৌধুরী। সভাস্থলের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সুহেল আহমদ চৌধুরীর ভাতিজা মোহাম্মদ আলী শিপন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

শেয়ার করুন

নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু জেলা বিএনপি নেতার

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬