ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনে নিয়োজিত থাকছেন ৬৫৫ ম্যাজিস্ট্রেট, প্রজ্ঞাপন জারি

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 7
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মোট ৬৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের আগে-পরে মিলিয়ে পাঁচ দিনের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-১-এর উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৫ জন বিচারককে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন—মোট ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন।
ইসি জানিয়েছে, আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তালিকাও প্রকাশ করা হয়েছে।























