ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই: ইসি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক এবং অনুমোদিত পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনে কোনো বাধা নেই।

এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। এতে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্যের মোবাইল বহনের সুযোগের কথা উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে এ নির্দেশনার বিষয়ে তৈরি হওয়া আলোচনার মধ্যে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনে বাধা নেই।

শেয়ার করুন

সাংবাদিকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নেই: ইসি

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬