সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন: জামায়াত আমির

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ডা. শফিকুর রহমানের ভাষণ প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। একইদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও ভাষণ প্রচারের কথা রয়েছে।
এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।




























