প্রশিক্ষণের সময় দক্ষিণ কোরিয়ায় কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

- আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 6
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস (AH-1S) কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার পর উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
সামরিক সূত্রে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর আহত অবস্থায় দুই ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে ইঞ্জিন চালু রেখেই জরুরি অবতরণের অনুশীলন চলছিল। এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সব এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





























