ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
জামায়াত প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত শুরু দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিতের আবেদন হাইকোর্টে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা হাসিনার আমলের নির্বাচনকে মনে করিয়ে দিচ্ছে ত্রয়োদশ নির্বাচনে ৩০০ আসনে নিয়োজিত থাকছেন ৬৫৫ ম্যাজিস্ট্রেট, প্রজ্ঞাপন জারি ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা নিয়ে ডিএমপি কমিশনারের ব্যাখ্যা প্রশিক্ষণের সময় দক্ষিণ কোরিয়ায় কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি: সাংবাদিকতার স্বাধীনতায় আঘাত’ ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার ভোট দেওয়ার সময় যে ভুলে বাতিল হতে পারে আপনার ভোট

ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 9

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন প্রশাসক ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং তিনি নিজের মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আদালত এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

শেয়ার করুন

ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার

আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬