নান্দাইলে খারুয়া ইউনিয়নে ধানের শীষের জনসভায় ইয়াসের খান চৌধুরী

- আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 16
ময়মনসিংহ: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে আয়োজিত এক জনসভায় অংশ নিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই ধানের শীষের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নান্দাইলের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই পরিস্থিতি পরিবর্তনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা দাবি করেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
প্রার্থী ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে বলেন, জনগণের সমর্থন নিয়ে তিনি নান্দাইলকে একটি উন্নত, বৈষম্যহীন ও জনবান্ধব আসনে রূপান্তর করতে চান। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।


























