ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

১৩ সংসদীয় আসনে ভোটকে ঘিরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশ বন্ধ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে ঢাকা মহানগরীর নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটগ্রহণের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, আয়োজন বা তাতে অংশগ্রহণ করতে পারবেন না। একইভাবে কোনো মিছিল বা শোভাযাত্রা আয়োজন বা অংশগ্রহণও নিষিদ্ধ থাকবে।

এ হিসাবে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বা বিশৃঙ্খলামূলক আচরণ করা যাবে না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত কারও প্রতি হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অস্ত্র বহন বা শক্তি প্রদর্শনও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তি আরপিও অনুযায়ী ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন—এমন সতর্কবার্তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিধিনিষেধ ঢাকা–৪ থেকে ঢাকা–১২, ঢাকা–১৪ এবং ঢাকা–১৬ থেকে ঢাকা–১৮ আসনগুলোতে কার্যকর হবে।

শেয়ার করুন

১৩ সংসদীয় আসনে ভোটকে ঘিরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশ বন্ধ

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬