ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্ষমতায় এলে দুর্নীতিবাজ প্রভাবশালীদের প্রকাশ্যে শাস্তি: চরমোনাই পীর যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ভীত নয় ইরান: আরাগচি জামায়াতের মিছিলে যাওয়ায় শিশু সাজ্জাদকে লাথির অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্তার ফজলুর রহমান বিষ খাবেন—প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি দুর্নীতির পুরনো চক্র ফের মাথাচাড়া দিচ্ছে: মামুনুল হক জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন: নাহিদ ইসলাম সমাবেশে শিশির মনিরকে স্বর্ণের দাঁড়িপাল্লা উপহার নির্বাচনের আগের দিন জানানো হবে প্রধান উপদেষ্টার ভোটদানের স্থান-সময় বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির পাটওয়ারীই

নির্বাচনে বড় সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম খান

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 11

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বড় কোনো সংকট দেখছেন না। তার প্রত্যাশা, আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফরিদপুর–১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রতি সমর্থন ঘোষণার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, কোনো বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবুও বাস্তবতার নিরিখে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে বড় শঙ্কা দেখছেন না। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনই জনগণের প্রত্যাশা। কেউ যদি জনগণের এই প্রত্যাশার বিপরীতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে জনগণের কাছেই তাদের জবাব দিতে হবে।

নির্বাচনের আগে বিএনপির প্রতি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সমর্থন বাড়ছে—এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দিন যত যাচ্ছে বিএনপির পক্ষে জনসমর্থন ততই বাড়ছে, যা ইতিবাচক বার্তা বহন করছে।

ফরিদপুর–১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের বিএনপিকে সমর্থন দেওয়ার বিষয়ে নজরুল ইসলাম খান জানান, দোলন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। তবে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপিকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে আরিফুর রহমান দোলন বলেন, তিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। দেশের বৃহত্তর স্বার্থে তিনি ফরিদপুর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

এ সময় ফরিদপুর–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম দোলনের সমর্থনকে স্বাগত জানান। তিনি বলেন, এই সমর্থন নির্বাচনী মাঠে দলীয় কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করবে। পাশাপাশি সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করবেন—এমন আশাবাদও জানান তিনি।

শেয়ার করুন

নির্বাচনে বড় সংকট নেই, শান্তিপূর্ণ ভোট হবে: নজরুল ইসলাম খান

আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬